মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বাড়ির সামনে হুলস্থুল কাণ্ড ঘটল। আচমকা গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করলেন ৪২ বছর বয়সি এক অটোচালক। সঙ্গে সঙ্গে তা দেখতে পেয়ে অটোচালককে উদ্ধার করে পুলিশ। শনিবার সকালে ঠাণেতে শিন্ডের বাড়ির সামনে এই ঘটনা ঘটেছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই অটোচালকের নাম বিনয় পাণ্ডে। শনিবার সকালে আচমকাই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করেন পুলিশকর্মীরা।
আরও পড়ুন:
ওয়াগেল এস্টেট থানার এক আধিকারিক জানিয়েছেন, ওই অটোচালকের বিরুদ্ধে একটি মামলা রুজু করেছিল পুলিশ। তার জেরে লাইসেন্স নিয়ে নেওয়া হয়েছিল। লাইসেন্স না দেওয়ায় রেগে গিয়েছিলেন অটোচালক। তার পরই শিন্ডের বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এই ঘটনার সময় বাড়িতে ছিলেন না শিন্ডে।