Advertisement
E-Paper

বিধায়কের ‘ঠিকানা’ নিয়ে ধন্দ

দক্ষিণ করিমগঞ্জের বিধায়কের বাড়ি নাকি বাংলাদেশের সিলেটে!

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০১৬ ০৩:৩৯
আজিজ খানের নামে সেই ফেসবুক অ্যাকাউন্ট। — নিজস্ব চিত্র

আজিজ খানের নামে সেই ফেসবুক অ্যাকাউন্ট। — নিজস্ব চিত্র

দক্ষিণ করিমগঞ্জের বিধায়কের বাড়ি নাকি বাংলাদেশের সিলেটে!

‘ফেসবুক’-এ তাঁর নামে খোলা অ্যাকাউন্টে এমনই তথ্য দেখে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলায়। অবশ্য ওই অ্যাকাউন্টটি তাঁর নয় বলে দাবি করেছেন আজিজ আহমেদ খান। এ নিয়ে জেলার পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন ইউডিএফ বিধায়কের আইনজীবী রাজেশ মালাহ। রাজেশবাবু জানান, ফেসবুক-এ আজিজ খান নামে ‘সার্চ’ করলে কয়েকটি অ্যাকাউন্ট দেখা যায়। তার মধ্যে তিনটি অ্যাকাউন্টে দক্ষিণ করিমগঞ্জের বিধায়কের ছবি রয়েছে। সেগুলিরই একটিতে আজিজ খানকে বিধানসভার সদস্য ও সরকারি কর্মী হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। কিন্তু সেখানে তাঁর ঠিকানা লেখা হয়েছে— সিলেট, বাংলাদেশ।

তা নিয়েই সরগরম সোশ্যাল-মিডিয়া। অনেকেই সেই অ্যাকাউন্টে এ নিয়ে মন্তব্য করেছেন।

Advertisement

এ বিষয়ে বিধায়কের বক্তব্য, ‘‘ভারতের কোন নাগরিক নিজেকে বাংলাদেশের বাসিন্দা বলে উল্লেখ করবেন না। ফেসবুকে আমার মাত্র একটা অ্যাকাউন্ট রয়েছে। বাকিগুলি কারা খুলেছে তা জানি না। তবে সম্ভবত এটি বিরোধীদের ষড়যন্ত্র। আমার ভাবমূর্তি নষ্ট করতেই এ সব করা হয়েছে।’’ তাঁর নামে তৈরি হওয়া ভুয়ো অ্যাকাউন্ট বন্ধ করতে তিনি পুলিশের কাছে অনুরোধ জানিয়েছেন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy