Advertisement
E-Paper

আটক করা হলেও, পরে ছাড় কুরেশিকে

বেআইনি আর্থিক লেনদেনের মামলায় দিল্লি বিমানবন্দরে আটক করা হয়েছিল মাংস বিক্রেতা মইন কুরেশিকে। কিন্তু পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। দুবাই উড়ে যান কুরেশি। আটক হওয়ার পরেই অভিবাসন কর্তৃপক্ষকে আদালতের একটি নির্দেশ দেখান কুরেশি।

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৬ ০৩:০৮

বেআইনি আর্থিক লেনদেনের মামলায় দিল্লি বিমানবন্দরে আটক করা হয়েছিল মাংস বিক্রেতা মইন কুরেশিকে। কিন্তু পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। দুবাই উড়ে যান কুরেশি। আটক হওয়ার পরেই অভিবাসন কর্তৃপক্ষকে আদালতের একটি নির্দেশ দেখান কুরেশি। আদালতের ওই নির্দেশ অনুযায়ী বিদেশে যাওয়ার ছাড়পত্র রয়েছে কুরেশির কাছে। ইডি-র জারি করা লুকআউট সার্কুলারের ভিত্তিতে শনিবার তাঁকে বিমানবন্দরে আটক করা হয়। খবর যায় ইডির কাছে। মাংস ব্যবসায়ীকে হেফাজতে নেওয়ার জন্য বিমানবন্দরে পৌঁছন ইডির লোক। কিন্তু তত ক্ষণে দুবাই উড়ে গিয়েছেন কুরেশি। ইডি জানিয়েছে, যে নথির ভিত্তিতে কুরেশিকে বিদেশ যাত্রার অনুমতি দেওয়া হল, সেগুলি অভিবাসন কর্তৃপক্ষের কাছে চাওয়া হয়েছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy