Advertisement
E-Paper

আবার বিপত্তিতে বন্দে ভারত, পুণে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে গেল একটি বগি, কী দাবি করল রেল?

রেল সূত্রের খবর, পুণে রেলওয়ে স্টেশনে ঢোকার মুখে ২২২২৫ সিএসএমটি-শোলাপুর বন্দে ভারত এক্সপ্রেসের একটি কোচ লাইনচ্যুত হয়ে যায়। মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) জানিয়েছেন, ট্রেনের চতুর্থ কোচের একটি ট্রলি ‘ডায়মন্ড ক্রসিং!’-এর উপর লাইনচ্যুত হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ২২:২২
সোমবার সন্ধ্যায় বন্দে ভারত এক্সপ্রেস পুণে স্টেশনের অদূরে লাইনচ্যুত হয়েছে।

সোমবার সন্ধ্যায় বন্দে ভারত এক্সপ্রেস পুণে স্টেশনের অদূরে লাইনচ্যুত হয়েছে। ছবি: সংগৃহীত।

মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (সিএসএমটি) থেকে শোলাপুরগামী বন্দে ভারত এক্সপ্রেস সোমবার সন্ধ্যায় পুণে স্টেশনের অদূরে লাইনচ্যুত হল। রেল কর্তৃপক্ষের দাবি এই ঘটনায় কোনও যাত্রী হতাহত হননি।

রেল সূত্রের খবর, পুণে রেলওয়ে স্টেশনে ঢোকার মুখে ২২২২৫ সিএসএমটি-শোলাপুর বন্দে ভারত এক্সপ্রেসের একটি কোচ লাইনচ্যুত হয়ে যায়। মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) জানিয়েছেন, ট্রেনের চতুর্থ কোচের একটি ট্রলি ‘ডায়মন্ড ক্রসিং!’-এর উপর লাইনচ্যুত হয়। আচমকা প্রচণ্ড শব্দে ট্রেনটি থেমে যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তবে ট্রেনের গতি কম থাকায় বড় কোনও বিপদ ঘটেনি।

গত দু’বছর ধরে একের পর এক বিপত্তির ঘটনা ঘটেছে দেশের সবচেয়ে ‘আধুনিক এবং দ্রুতগামী’ ট্রেনে। কখনও রেললাইনের উপর গ্যাস সিলিন্ডার ফেলে, কখনও বাইক রেখে, কখনও গাছের গুঁড়ি, কখনও বার ডিটোনোটের রেখে লাইনচ্যুত করানোর চেষ্টা হয়েছে দেশের নান প্রান্তে। এ বার বন্দে ভারতকে নিশানা বানানোর চেষ্টা করা হয়েছে কি না, সে বিষয়ে রেল কর্তৃপক্ষ কিছু জানাননি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পুণে স্টেশনে এখন ‘ইয়ার্ড রিমডেলিং’ অর্থাৎ স্টেশন চত্বরের পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। এই প্রকল্পের অধীনেই ডায়মন্ড ক্রসিং-এর স‌ংস্কারের কাজ হচ্ছে। কোনও যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনও কারণে ওই নির্দিষ্ট পয়েন্টে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন রেলের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা।

Vande Bharat Express Vande Bharat
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy