Advertisement
E-Paper

খুনের অপরাধে দোষীদের সাজা যাবজ্জীবন কারাদণ্ডের কম হতে পারে না, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

মধ্যপ্রদেশে একটি খুনের মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডেরই সাজা দিয়েছিল নিম্ন আদালত। ওই রায়ের বিরুদ্ধে মধ্যপ্রদেশ হাই কোর্টের দ্বারস্থ হন দোষী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২২ ২২:০২
সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট

খুনের ঘটনায় অভিযুক্ত দোষী সাব্যস্ত হলে সাজা যাবজ্জীবন কারাদণ্ডের কম হতে পারে না। শুক্রবার একটি মামলায় রায় দিতে গিয়ে এ কথাই জানাল সুপ্রিম কোর্ট। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারার উল্লেখ করে এমনই পর্যবেক্ষণ শীর্ষ আদালতের।

মধ্যপ্রদেশে একটি খুনের মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডেরই সাজা দিয়েছিল নিম্ন আদালত। ওই রায়ের বিরুদ্ধে মধ্যপ্রদেশ হাই কোর্টের দ্বারস্থ হন দোষী। সম্প্রতি সেই মামলায় মধ্যপ্রদেশের উচ্চ আদালত দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা কমানোর সিদ্ধান্ত নেয়। হাই কোর্ট যত দিনে ওই শুনানি প্রক্রিয়া শেষ করে মামলার রায় দেয়, বন্দিদশায় তত দিনে সাত বছর ১০ মাস কাটিয়ে দিয়েছেন দোষী। তা নজরে রেখেই যাবজ্জীবন কারাদণ্ডের সাজা থেকে ওই সাত বছর ১০ সময় কমানোর সিদ্ধান্ত নেয় উচ্চ আদালত।

হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল মধ্যপ্রদেশ সরকার। সেই মামলায় শুক্রবার নিম্ন আদালতের রায় বহাল রেখে শীর্ষ আদালতের এম আর শাহ এবং কৃষ্ণ মুরারির বেঞ্চ জানায়, ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী, খুনে ঘটনায় কেউ দোষী সাব্যস্ত হলে তার সাজা মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাবাস হওয়া উচিত। আদালতের পর্যবেক্ষণ, ‘~ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় কেউ দোষী সাব্যস্ত হলে ভারে-বহরে সব চেয়ে কম সাজা হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা। তার কম হলে তা ৩০২ ধারার পরিপন্থী হয়।’’

Supreme Court
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy