Advertisement
E-Paper

দূরপাল্লার ট্রেনের টিকিট বাতিলের নিয়মে বদল! কত ঘণ্টা আগে বাতিল করলে কত ফেরত পাওয়া যাবে?

মঙ্গলবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, যাত্রী পরিষেবা উন্নত এবং রেল নেটওয়ার্কের আধুনিকরণের লক্ষ্যে একাধিক সংস্কারের ভাবনাচিন্তা চলছে। শীঘ্রই পাঁচটি গুরুত্বপূর্ণ সংস্কার করা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১৬:২২
No refund if passenger cancel confirmed ticket less than 8 hours before departure

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

দূরপাল্লার ট্রেনের ‘কনফার্মড’ (নিশ্চিত) টিকিট বাতিল করলে টাকা ফেরতের নিয়মে বড় রদবদলের পথে হাঁটতে চলেছে ভারতীয় রেল। মঙ্গলবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, যাত্রী পরিষেবা উন্নত এবং রেল নেটওয়ার্কের আধুনিকরণের লক্ষ্যে একাধিক সংস্কারের ভাবনাচিন্তা চলছে। শীঘ্রই পাঁচটি গুরুত্বপূর্ণ সংস্কার করা হবে। তার মধ্যে উল্লেখযোগ্য টিকিট বাতিল সংক্রান্ত নিয়মে বদল!

কী থাকছে নতুন নিয়মে? রেলমন্ত্রী জানিয়েছেন, ৮ ঘণ্টা বা তার কম সময়ে যদি যাত্রীরা নিশ্চিত সংরক্ষিত টিকিট বাতিল করেন, তবে কোনও ভাড়া ফেরত পাবেন না। আগে চার ঘণ্টা বা তার কম সময়ে টিকিট বাতিল করলে ভাড়া ফেরতযোগ্য ছিল না। কেন এই পদক্ষেপ? অনেক যাত্রীই শেষ মুহূর্তে টিকিট বাতিল করেন। সেই প্রবণতা কমাতে এবং অন্য যাত্রীদের জন্য আসনে প্রাপ্যতা বৃদ্ধি করতে চায় রেল।

আর কী থাকছে নতুন নিয়মে? ট্রেন ছা়ড়ার ৭২ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে যাত্রীরা ভাড়ার সর্বোচ্চ পরিমাণ ফেরত পাবেন। শুধুমাত্র একটি নির্দিষ্ট বাতিল-ফি বাদ দিয়ে যাত্রীরা ভাড়া ফেরত পেয়ে যাবেন। ৭২ ঘণ্টা থেকে ২৪ ঘণ্টার মধ্যে বাতিল করলে যাত্রীরা ভাড়ার ২৫ শতাংশ কেটে ফেরত পাবেন। আর ২৪ ঘণ্টা থেকে ৮ ঘণ্টার মধ্যে বাতিল করলে ভাড়ার ৫০ শতাংশ কেটে ফেরত পাবেন যাত্রীরা।

নিয়ম অনুযায়ী, সংরক্ষিত আসনের তালিকা তৈরি হয় সংশ্লিষ্ট ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে। অতীতে যাত্রীরা যদি ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে টিকিট বাতিল করতেন, তবে নির্দিষ্ট অঙ্ক কেটে ভাড়ার টাকা ফেরত পেতেন। তবে চার ঘণ্টা বা তার কম কময়ে টিকিট বাতিলে কোনও ভাড়া ফেরতের নিয়ম ছিল না। এ বার থেকে সেই সময়সীমা আরও চার ঘণ্টা বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে রেল। উল্লেখ্য, অমৃত ভারত এবং বন্দে ভারত এক্সপ্রেসের ক্ষেত্রে এখনই এই নিয়ম বলবৎ রয়েছে।

Ticket Fare Indian Railway
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy