অহমদাবাদ থেকে ওড়ার পর মুহূর্তে দুর্ঘটনার কবলে পড়া এয়ার ইন্ডিয়ার বিমানে সওয়ার ২৪২ জনই নিহত। বৃহস্পতিবার এ কথা জানিয়ে দিলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু। তবে অহমদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক এএনআইকে জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত বিমানে সওয়ার এক জনের প্রাণ বেঁচেছে। তিনি ১১এ আসনে বসেছিলেন। তবে মৃতের সংখ্যার বিষয়ে তিনি কিছু জানাননি।
এআই১৭১ নম্বরের বিমানটি বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে অহমদাবাদ বিমানবন্দর থেকে ওড়ে। সেটি ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল। ওড়ার পর মুহূর্তের মধ্যে গুজরাতের মেঘানিনগরে লোকালয়ে বিমানটি ভেঙে পড়ে। তার পরেই বিমানটিতে আগুন লেগে যায় বলে জানা গিয়েছে। ঘটনার বেশ কিছু ভিডিয়ো প্রকাশিত হয়েছে। তাতে দেখা গিয়েছে, বিমান ভেঙে পড়ার পরে আগুন এবং কালো ধোঁয়া বার হচ্ছে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানে সওয়ার ২৪২ জনের মধ্যে ২৩০ জন যাত্রী ছিলেন। বাকি ১২ জন কর্মী। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়। তা ছাড়া ৫৩ জন ব্রিটিশ, সাত জন পর্তুগিজ নাগরিক এয়ার ইন্ডিয়ার বিমানটিতে ছিলেন। কানাডার এক নাগরিকও ছিলেন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যে অহমদাবাদে পৌঁছে গিয়েছেন।
আরও পড়ুন:
বিমানটি যে বহুতলে ভেঙে পড়েছে, সেটি ছিল বিজে মেডিক্যাল কলেজের চিকিৎসক-পড়ুয়াদের হস্টেল। স্থানীয়দের দাবি, ওই হস্টেলে থাকেন ৫০ জন চিকিৎসক। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিমান ভেঙে পড়ায় ওই হস্টেলের পাঁচ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছে যায় শতাধিক অ্যাম্বুল্যান্স। রয়টার্স জানিয়েছে, অহমদাবাদের হাসপাতালে অন্তত ১০০টি দেহ ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। অনেক দেহই ঝলসে গিয়েছে। ফলে শনাক্ত করা যাচ্ছে না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- অহমদাবাদ বিমানবন্দর থেকে ঢিলছোড়া দূরত্বে ভেঙে পড়ল যাত্রিবাহী বিমান।
- এয়ার ইন্ডিয়ার ওই বিমানে বহু যাত্রী ছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
-
অহমদাবাদ দুর্ঘটনার চার দিন পরে এয়ার ইন্ডিয়ার ১১২ জন পাইলট ছুটি নেন, কেন? সংসদে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
-
কোনও বোয়িংয়ের জ্বালানির সুইচে সমস্যা নেই! জানাল এয়ার ইন্ডিয়া, দুর্ঘটনার পরই পরীক্ষা করা হয় সব ক’টি বিমানে
-
যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা উড়িয়ে দিয়েছে তদন্ত রিপোর্ট! সিনিয়র পাইলটকে ঘিরেই এখন ঘুরপাক খাচ্ছে বিমান বিপর্যয় রহস্য
-
ইঞ্জিনে জ্বালানি সরবরাহ হঠাৎ বন্ধ, কার ভুলে সুইচ ‘অফ-অন’, শেষ মুহূর্তের কথোপকথনে রহস্য
-
রাতে জেগে জেগে উঠছেন, কথা নেই কারও সঙ্গে! দুর্ঘটনার পর থেকে গুম মেরে রমেশ, তদন্ত রিপোর্টের পরেও আতঙ্ক