Advertisement
E-Paper

‘মোদীকে শান্তির নোবেলের দাবিদার বলিনি’! নরওয়ে পুরস্কার কমিটির কর্তার আঙুল জাল টুইটের দিকে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য ‘ভূমিকা’ নেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হতে পারে বলে প্রকাশিত খবর খারিজ করলেন নোবেল কর্তা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৩ ১৮:০০
Nobel Committee leader Asle Toje denies statement about PM Narendra Modi on Peace Prize

ভারত সফরে এসে একাধিক সংবাদমাধ্যমের সামনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেছিলেন তোজো। ফাইল চিত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নোবেল শান্তি পুরস্কারের ‘সম্ভাব্য দাবিদার’ বলেননি তিনি। বৃহস্পতিবার এই দাবি করলেন, ভারত সফরকারী নোবেল প্রতিনিধিদলের প্রধান তথা নরওয়ে নোবেল প্রাইজ কমিটির ‘ডেপুটি চিফ’ অ্যাসলে তোজো।

এ বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা ‘ভুয়ো’ বলেছেন তিনি। পাশাপাশি সংবাদ সংস্থা এএনআই-কে অ্যাসলে বলেন, ‘‘একটি ভুয়ো খবরের টুইট পাঠানো হয়েছিল। বিষয়টিকে ভুয়ো খবর বলেই বিবেচনা করা উচিত।’’ বিষয়টি নিয়ে আলোচনা বন্ধের পক্ষেও সওয়াল করেন তোজো।

ভারত সফরে এসে একাধিক সংবাদমাধ্যমের সামনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেছিলেন তোজো। যদিও তাতে নোবেল শান্তি পুরস্কারের কোনও প্রসঙ্গ ছিল না বলে দাবি করে নোবেল কমিটির ওই কর্তার মন্তব্য, ‘‘আমি যা বলেছিলাম তার সঙ্গে ওই ভুয়ো টুইটের বক্তব্যের কোনও মিল নেই।’’

Narendra Modi Asle Toje Nobel Fact Check
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy