Advertisement
E-Paper

নাচতে নাচতে মেজাজ হারালেন নর্তকী, মঞ্চ থেকে নেমে মারধর করলেন প্রথম সারিতে বসা তরুণকে! ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি গ্রামে অর্কেস্ট্রার আয়োজন করা হয়েছে। মঞ্চে নাচছেন এক তরুণী। দর্শকাসনে বসে রয়েছেন অনেকে। এক জন তরুণী দর্শকদের থেকে টাকা সংগ্রহ করছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১১:০৭
Video shows woman dancer loses her cool and does something bizarre with young audience

ছবি: এক্স থেকে নেওয়া।

ভারতের বিভিন্ন জায়গায়, বিশেষ করে বিহার এবং উত্তরপ্রদেশে বিশেষ অনুষ্ঠানে প্রায়শই অর্কেস্ট্রা এবং নর্তকীদের আনিয়ে নাচগানের প্রচলন আছে। তবে কখনও কখনও ওই জাতীয় অনুষ্ঠানের সময় দর্শকদের আচরণে মেজাজ হারিয়ে ফেলেন নৃত্যশিল্পীরা। সে রকমই একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, কী ভাবে এক নর্তকী মঞ্চ থেকে নেমে দর্শকাসনে বসা এক তরুণকে মারধর করছেন। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি গ্রামে অর্কেস্ট্রার আয়োজন করা হয়েছে। মঞ্চে নাচছেন এক তরুণী। দর্শকাসনে বসে রয়েছেন অনেকে। এক জন তরুণী দর্শকদের থেকে টাকা সংগ্রহ করছেন। এমন সময় দর্শকাসনের একদম সামনের সারিতে বসে থাকা এক তরুণ তাঁর পকেট থেকে টাকা বার করে গুনতে শুরু করেন। এর মধ্যে হঠাৎই মেজাজ বিগড়ে যায় নৃত্যরতা তরুণীর। মঞ্চ থেকে নেমে ওই তরুণকে চড়-চাপ্পড় মারতে শুরু করেন তিনি। এর পর আবার মঞ্চে চলে যান। নর্তকীর কাছে বেদম মার খেয়েও ওই জায়গাতেই চুপচাপ বসে থাকতে দেখা যায় তরুণকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। তবে নর্তকী কেন ওই তরুণকে হঠাৎ মারধর করলেন, তা ভিডিয়ো দেখে বোঝা যায়নি।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘রুদ্র যাদব’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। পুরো বিষয়টি নিয়ে বিরক্তিও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘কেন তরুণী রেগে গেলেন, কেনই বা তরুণকে মারধর করা হল, কিছুই তো বুঝলাম না। মেয়েটির সঙ্গে তরুণ কি কোনও অভব্যতা করেছিলেন?’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘তরুণ নিশ্চয়ই কোনও ভুল করেছিলেন, তাই তাঁকে মার খেতে হয়েছে।’’

Viral Video Dance Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy