সময় এবং সুযোগমতো ‘অপারেশন সিঁদুরে’র জবাব দেবে পাক ফৌজ। মঙ্গলবার দুপুরে সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের উপস্থিতিতে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে এ বিষয়ে সেনাকে পূর্ণ ক্ষমতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপুঞ্জ সনদের ৫১ অনুচ্ছেদ উদ্ধৃত করে, পাক এনএসসি বলেছে, ‘‘নিরপরাধ পাকিস্তানিদের প্রাণহানি এবং সার্বভৌমত্ব লঙ্ঘনের প্রতিশোধ নেওয়া এবং আত্মরক্ষার অধিকার রয়েছে আমাদের।’’
বৈঠকের পরে পাক এনএসসির বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ভারত এই অঞ্চলে আবার একটি আগুন জ্বালাল।’’ ইসলামাবাদের অভিযোগ, বিনা প্ররোচনায় আন্তর্জাতিক বিধি লঙ্ঘন করে হামলা চালিয়েছে ভারত। এ জন্য নয়াদিল্লিকে আন্তর্জাতিক মঞ্চে জবাবদিহি করতে হবে বলেও এনএসসির হুঁশিয়ারি। সেইসঙ্গে পাক অধিকৃত কাশ্মীর এবং পঞ্জাবের ন’টি স্থানে সন্ত্রাসবাদীদের শিবিরের উপস্থিতিকে ‘কাল্পনিক’ বলেছে প্রধানমন্ত্রী শাহবাজ়ের নেতৃত্বাধীন কমিটি। ইসলামাবাদের অভিযোগ, হামলা হয়েছে সাধারণ পাক নাগরিকদের উপর!
আরও পড়ুন:
ভারতীয় বায়ুসেনার হামলার জবাব দেওয়ারও স্পষ্ট বার্তা রয়েছে পাক জাতীয় নিরাপত্তা কমিটির বিবৃতিতে। বলা হয়েছে, ‘‘এর পরবর্তী পরিণতির দায়ভার সরাসরি ভারতের উপর বর্তাবে।’’ প্রসঙ্গত, পহেলগাঁও হত্যাকাণ্ডের এক সপ্তাহ পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ২৯ এপ্রিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সেনা সর্বাধিনায়ক (সিডিএস) জেনারেল অনিল চৌহান এবং সশস্ত্র বাহিনীর তিন শাখার (স্থল, নৌ এবং বায়ুসেনা) প্রধানদের সঙ্গে বৈঠকে সন্ত্রাসবাদী এবং তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছিলেন সেনাকে। এ বার ভারতের বিরুদ্ধে পদক্ষেপের জন্য জেনারেল আসিম মুনিরের বাহিনীকে পূর্ণ ক্ষমতা দিলেন শাহবাজ়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা