জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও থানার ওসিকে বদলি করা হল। গত ২৪ এপ্রিল এই পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। তার পরেই পহেলগাঁও-সহ জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকটি থানার ওসি বদল হল।
পহেলগাঁও থানার ওসি ছিলেন রেয়াজ় আহমেদ। তাঁকে অনন্তনাগ থানায় বদলি করা হয়েছে। আর পহেলগাঁও থানার ওসি হয়েছেন পির গুলজ়ার আহমেদ। অনন্তনাগ পুলিশ সুপারের নির্দেশিকা বলছে, আইশমুকাম, কোকেরনাগ, শ্রীগুফওয়ারা থানার ওসিও বদল করা হয়েছে।
২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় প্রাণ যায় ২৬ জনের। বেশির ভাগই পর্যটক। তার পরে ১২ দিন কেটে গেলেও হামলাকারীদের খোঁজ মেলেনি। নিরাপত্তা বাহিনী তিন হামলাকারীর স্কেচ প্রকাশ করেছে। জানিয়েছে, তাদের মধ্যে এক জন স্থানীয় ‘গাইড’। বাকি দু’জন পাকিস্তান থেকে এসেছেন। গত কয়েক দিন ধরে টানা চিরুনি তল্লাশির পরেও ওই তিন জনের কোনও খোঁজ এখনও মেলেনি। বেশ কয়েক জনকে আটক করে জেরা করা হচ্ছে। তবু আসল অপরাধীর নাগাল মেলেনি। প্রশ্ন উঠছে, হামলা চালানোর পরে কোথায় গেল অভিযুক্তেরা। নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গাফিলতির অভিযোগও উঠছে। এই আবহে জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকটি থানায় শীর্ষ আধিকারিক পদে রদবদল হল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা