Advertisement
E-Paper

ভারত সফরে কার্নে। পরশু ভারতের মরণ-বাঁচন ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে। উচ্চ মাধ্যমিক। আর কী কী

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে চার দিনের সফরে ভারতে আসছেন। দুই দেশই জোর দিয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার দিকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৯

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

চার দিনের সফরে ভারতে আসছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে। জাস্টিন ট্রুডোর আমলে ভারতের সঙ্গে কানাডার সম্পর্কে এক টানাপড়েন সৃষ্টি হয়েছিল। তবে কার্নে সে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দু’দেশের সম্পর্ক মেরামতের উদ্যোগ শুরু হয়েছে। দুই দেশই আবার জোর দিয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার দিকে। এ অবস্থায় কার্নের ভারত সফরে কী কী বিষয় উঠে আসে সে দিকে নজর থাকবে আজ।

জয়ে ফিরল ভারত। বৃহস্পতিবার জ়িম্বাবোয়েকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখল সূর্যকুমার যাদবের দল। ভারতের আরও সুবিধা করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়কে প্রোটিয়ারা হারানোয় ভারতকে আর নেট রানরেটের দিকে তাকিয়ে থাকতে হবে না। রবিবার ইডেনে ওয়েস্ট ইন্ডিজ়কে হারালেই শেষ চারে চলে যাবে ভারত। পরশু কলকাতায় খেলতে নামার আগে কী ভাবে তৈরি হচ্ছে ভারত? থাকছে সব খবর।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আজ নিউ জ়িল্যান্ড বনাম ইংল্যান্ড ম্যাচ। আজ জিতলেই সেমিফাইনালে চলে যাবে নিউ জ়িল্যান্ড। সে ক্ষেত্রে আগামীকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামার আগেই ছুটি হয়ে যাবে পাকিস্তানের। এই গ্রুপ থেকে ইংল্যান্ড আগেই শেষ চারে উঠে গিয়েছে। আজ খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আইএসএলে এ বার শুরু থেকেই ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল। আজ তৃতীয় ম্যাচ খেলতে নামছে লাল-হলুদ। যুবভারতীতে বিপক্ষে জামশেদপুর। প্রথম দু’ম্যাচে সাত গোল দিয়েছে ইস্টবেঙ্গল। একাই চার গোল করেছেন স্প্যানিশ স্ট্রাইকার ইউসেফ এজ়েজারি। ইস্টবেঙ্গল কি ছন্দ ধরে রাখতে পারবে? খেলা শুরু বিকেল ৫টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচ খেলতে নামছে ভারতের মেয়েরা। প্রথম ম্যাচে ১১ ওভার বাকি থাকতে ৬ উইকেটে হেরেছে হরমনপ্রীত কৌরের ভারত। তিন ম্যাচের সিরিজ়ে আজ জিততে না পারলে শেষ ম্যাচ হয়ে যাবে নিয়মরক্ষার। সিরিজ় বাঁচানোর লড়াই ভারতের। খেলা শুরু সকাল ৯:২০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

রঞ্জি ট্রফির ফাইনালে ক্রমশ ভাল জায়গায় চলে যাচ্ছে জম্মু ও কাশ্মীর। প্রথম বার ফাইনালে ওঠা জম্মু ও কাশ্মীর প্রথম ইনিংসে ৫৮৪ রান তুলেছে। জবাবে তৃতীয় দিনের শেষে কর্নাটক ৫ উইকেটে ২১৭ রান তুলেছে। পাঁচ দিনের ম্যাচে আজ চতুর্থ দিনের খেলা। সকাল ৯:৩০ থেকে খেলা শুরু। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আজ শেষ হচ্ছে উচ্চ মাধ্যমিক। শেষ দিনে রয়েছে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশবিদ্যা হেল্থ‌ অ্যান্ড ফিজ়িক্যাল এডুকেশন, মিউজ়িক এবং ভিস্যুয়াল আর্টস-এর পরীক্ষা।

News of the Day India Canada ICC T20 World Cup 2026 ISL 2026 Women Cricket Team India vs Australia Ranji Trophy 2025-26 Higher Secondary Exam
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy