Advertisement
E-Paper

জিতলেই আজীবন বাড়ির কাজ থেকে নিষ্কৃতি, বিয়ের আগে বাজি ধরে কুস্তি লড়লেন বর-কনে! জিতলেন কে?

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি চিনের গুইঝো প্রদেশের জুনয়ি শহরের একটি হোটেলে ঘটেছে। ওই হোটেলের একটি ফাঁকা জায়গাকে কুস্তির আখড়ায় রূপান্তরিত করেন নবদম্পতি। কুস্তির মঞ্চ বাঁধা হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ০৯:৩৬
Couple from China arranges wrestling match before wedding for a bizarre bet, netizens react

ছবি: এআই সহায়তায় প্রণীত।

বিয়ের আগে কুস্তি প্রতিযোগিতার আয়োজন করলেন নবদম্পতি। লড়াই করলেন তাঁরা দু’জনেই। বিজয়ী পেলেন আজীবন গৃহকর্ম করা থেকে নিষ্কৃতি। দক্ষিণ-পশ্চিম চিনের তেমনই একটি বিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। সেই বিয়েতে প্রচলিত অনুষ্ঠানের পরিবর্তে বাজি ধরে কুস্তির পোশাক পরে এবং রেফারি নিয়ে পেশাদার কুস্তির লড়াইয়ের আয়োজন করেন বর এবং কনে। কুস্তির রিংয়ের ভেতরে বিয়ের আংটিও বদল করেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি চিনের গুইঝো প্রদেশের জুনয়ি শহরের একটি হোটেলে ঘটেছে। ওই হোটেলের একটি ফাঁকা জায়গাকে কুস্তির আখড়ায় রূপান্তরিত করেন নবদম্পতি। কুস্তির মঞ্চ বাঁধা হয়। টাঙানো হয় ব্যানার। ব্যানারে বড় বড় অক্ষরে লেখা ছিল, ‘বর বনাম কনে’। প্রায় ৩০০ জন অতিথি যাতে বসে ম্যাচ দেখতে পারেন, সেই ব্যবস্থাও করা হয়।

জানা গিয়েছে, ওই বরের নাম হে ইনশেং। পেশাদার কুস্তিগির তিনি। তাঁর স্ত্রীর সঙ্গে বাজি ধরে ওই কুস্তি ম্যাচের আয়োজন করা হয়েছিল। ঠিক করা হয়, তিনটি ম্যাচের মধ্যে যিনি দুটো ম্যাচে জিতবেন তিনি আজীবন ঘরের কাজ করা থেকে নিষ্কৃতি পাবেন। যিনি হারবেন, তাঁকে সারা জীবনের জন্য বাড়ির সমস্ত কাজ করতে হবে। অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্তটি ছিল যখন বর ও কনে কুস্তির রিংয়ে প্রবেশ করেন। তুমুল হর্ষধ্বনির মধ্যে কনে দ্রুত গতি অর্জন করেন এবং দক্ষতার সঙ্গে আক্রমণ এড়িয়ে বরকে ভূপাতিত করেন। রেফারি তাঁকে বিজয়ী ঘোষণা করতেই আনন্দে ফেটে পড়েন তিনি। দর্শকও হেসে করতালি দেন। যদিও পাত্র ইনশেঙের দাবি, তিনি ইচ্ছা করেই স্ত্রীর কাছে ম্যাচ হেরেছেন। কারণ, তিনি চান না যে স্ত্রী সারা জীবন একা সংসারের বোঝা বয়ে যান।

ওই ঘটনাটি সারা চিনে ব্যাপক হইচই ফেলেছে। সমাজমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে। এ রকম অনন্য বাজি ধরে বিয়ে করার জন্য দম্পতির প্রশংসাও করেছেন নেটাগরিকদের একাংশ।

Bizarre Relationship Bizarre Bizarre Incident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy