Advertisement
E-Paper

ট্রেনের কামরায় পুকুরচুরি! দেদার নকল পণ্য বিক্রি করে ‘দিনে ডাকাতি’ হকারদের, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রেনের মধ্যে বিক্রেতারা খাবার, পানীয় এবং অন্যান্য পণ্য বিক্রি করার জন্য বিভিন্ন নামীদামি সংস্থার নকল ‘লোগো’ ব্যবহার করছেন। অনেক যাত্রীও বিশ্বাস করে সেগুলি আসল পণ্য ভেবে কিনছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১৬:৪২
Video show sellers selling fake products with fake brand logos in trains

ছবি: এক্স থেকে নেওয়া।

নকল লোগো লাগিয়ে ট্রেনের কামরায় দেদার বিকোচ্ছে ভুয়ো পণ্য! দিনের আলোয় প্রতারণার তেমনই একটি ঘটনা সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। নেটাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভেরও জন্ম দিয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজর ডট কম। ঘটনাটি কোথায় এবং কোন ট্রেনে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ট্রেনের মধ্যে বিক্রেতারা খাবার, পানীয় এবং অন্যান্য পণ্য বিক্রি করার জন্য বিভিন্ন নামীদামি সংস্থার নকল ‘লোগো’ ব্যবহার করেন। অনেক যাত্রীও বিশ্বাস করে সেগুলি আসল পণ্য ভেবে কিনছেন। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, তার মধ্যে এক জন ক্রেতা নকল পাওয়ার ব্যাঙ্ক বিক্রি করছেন ট্রেনের মধ্যে। কিন্তু তাঁর সেই কারসাজি ধরে ফেলেন এক যাত্রী। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘রিয়া ঘোষ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। বিষয়টিকে ‘দিনেডাকাতি’ এবং ‘পুকুরচুরি’ বলেও মন্তব্য করেছেন নেটাগরিকদের একাংশ। বিষয়টি নিয়ে ক্ষোভপ্রকাশ করে কঠোর সরকারি পদক্ষেপের দাবিতেও সরব হয়েছেন কেউ কেউ। নেটাগরিকদের অনেকেই দাবি করেছেন, ট্রেনে সফরের সময় তাঁরা নকল পণ্য কিনে প্রতারিত হয়েছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘আমি ভেবেছিলাম আসল ব্র্যান্ডের পণ্য কিনছি। পরে বুঝতে পারলাম নকল।’’

উল্লেখ্য, এটি কোনও নতুন সমস্যা নয়। আসলের নামে নকল পণ্য বিক্রির চল অনেক দিনের। বিক্রেতারা যাত্রীদের বোকা বানানোর জন্য বড় বড় কোম্পানির লোগো নকল করে পণ্য বিক্রি করে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, নকল খাদ্য এবং স্বাস্থ্যবিধি পণ্য ক্ষতিকর হতে পারে। একই সঙ্গে তা আসল ব্র্যান্ডের সুনামও নষ্ট করে।

Viral Video train
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy