পহেলগাঁও হত্যাকাণ্ডের পরবর্তী পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরে ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণরেখা বরাবর উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। শনিবার রাতেও নিয়ন্ত্রণরেখা সংলগ্ন অঞ্চলে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করলে গুলি চালানোর অভিযোগ উঠেছে পাকিস্তানি সেনার বিরুদ্ধে। এই নিয়ে টানা দশ রাত সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালানোর অভিযোগ উঠল পাক ফৌজ়ের বিরুদ্ধে। শনিবারই রাজস্থানে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হয়েছেন পাক রেঞ্জার্সের এক জওয়ান। ওই ঘটনার কয়েক ঘণ্টা পরে গত রাতে জম্মু ও কাশ্মীরের পাঁচটি জেলার মোট আটটি অঞ্চলে নিয়ন্ত্রণরেখার অপর প্রান্তে গুলি চালিয়েছে পাক সেনা। দাবি করা হচ্ছে, গত ১০ দিনে এটিই সবচেয়ে বড় মাপের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন।
শনিবার রাতে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধর, নওশেরা, সুন্দরবনি এবং আখনুর অঞ্চলে নিয়ন্ত্রণরেখার অপর প্রান্তে বিনা প্ররোচনায় গুলিবর্ষণ করেছে পাকিস্তানি সেনা। জবাব দিয়েছে ভারতীয় সেনাও। রবিবার সকালে ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, পাক সেনার গুলি চালানোর পরে সমপর্যায়ে জবাব দিয়েছে ভারতীয় সেনা। বস্তুত, ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি চুক্তি পুনর্নবীকরণের পর থেকে নিয়ন্ত্রণরেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর এই ধরনের ঘটনা অনেকটাই কমে গিয়েছিল। তবে পহেলগাঁও কাণ্ডের পর ভারত-পাক উত্তেজনার আবহে নিয়ন্ত্রণরেখাতেও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন:
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গিদের হত্যালীলায় ২৬ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ২৫ জনই ছিলেন পর্যটক। ওই ঘটনায় সীমান্তপারের যোগ রয়েছে বলে অভিযোগ তোলে ভারত এবং পরের দিনই সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার কথা ঘোষণা করে নয়াদিল্লি। সঙ্গে পাকিস্তানিদের ভিসা বাতিল-সহ আরও বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপ করা হয়। তার পরে গত ২৪ এপ্রিল থেকে প্রতি রাতেই বিনা প্ররোচনায় কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠে আসছে পাক সেনার বিরুদ্ধে। প্রথম দিকে উত্তর কাশ্মীরের কুপওয়ারা এবং বারামুলা জেলায় নিয়ন্ত্রণরেখার অপর প্রান্ত কিছু অঞ্চল থেকে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। ধীরে ধীরে তা ছড়াতে থাকে পুঞ্চ সেক্টর এবং জম্মুর আখনুর সেক্টরের দিকেও। গত রাতে রাজৌরি জেলার নওশেরা এবং সুন্দরবনিতেও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠেছে পাক ফৌজের বিরুদ্ধে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা