Advertisement
E-Paper

এক মাসে তৃতীয়বার কমল পেট্রল, ডিজেলের দাম

ফের কমল পেট্রল, ডিজেলের দাম। এক মাসের মধ্যে এই নিয়ে তিন বার দাম কমল পেট্রল, ডিজেলের। তবে তার আগে গত মে আর জুন এই দু’মাসে পরপর চারবার বেড়েছিল তেলের দাম।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৬ ১৯:১৭

ফের কমল পেট্রল, ডিজেলের দাম। লিটারে ১. ৪২ টাকা দাম কমছে পেট্রলের। ডিজেলের দাম কমছে লিটারে ২.০১ টাকা। আজ মধ্য রাত থেকেই কার্যকর হচ্ছে নতুন দাম।

আজ রবিবার মধ্যরাত থেকে কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম কমে হচ্ছে ৬৪.৫২ টাকা। ডিজেলের দাম হচ্ছে ৫৪.৪৬ টাকা। প্রতি লিটার পেট্রলের দাম দিল্লিতে হচ্ছে ৬১.১৪ টাকা, মুম্বইতে ৬৫.৬৮ টাকা এবং চেন্নাইতে ৬০.৫০ টাকা। ডিজেলের দাম দিল্লিতে কমে হচ্ছে ৫২.২৯ টাকা, মুম্বইতে ৫৭.৫৫ টাকা এবং চেন্নাইতে ৫৩.৮২ টাকা।

এক মাসের মধ্যে এই নিয়ে তিন বার দাম কমল পেট্রল, ডিজেলের। এ মাসের প্রথম দিন অর্থাত্ ১ জুলাই ৮৯ পয়সা দাম কমেছিল পেট্রলের। ডিজেলের দাম কমেছিল লিটারে ৪৯ পয়সা। তার পর আবার দাম কমে ১৫ জুলাই। পেট্রলের দাম কমে লিটারে ২.২৫ টাকা। ডিজেলের ৪২ পয়সা।

Advertisement

তবে গত মে আর জুন এই দু’মাসে পরপর চারবার তেলের দাম বেড়েছিল। চার বারে সব মিলিয়ে পেট্রলের দাম বেড়েছিল ৪.৫২ টাকা এবং ডিজেলের দাম বেড়েছিল মোট ৭.৭২টাকা।

আরও পড়ুন: ক্যানসারে নিঃস্বদের পাশে ডাক্তাররাই

Petrol Diesel Price
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy