বাণিজ্যচুক্তি ঘিরে টানাপড়েন এবং শুল্কযুদ্ধের আবহে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা হল। বৃহস্পতিবার টেলিফোনে দুই রাষ্ট্রনেতা নয়াদিল্লি-ওয়াশিংটন কৌশলগত অংশীদারির অগ্রগতি পর্যালোচনা করেছেন বলে বিদেশ মন্ত্রক সূত্রের খবর। পাশাপাশি বাণিজ্য-সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা ধারাবাহিক ভাবে জোরদার করার বিষয়েও তাঁরা ইতিবাচক আলোচনা করেছেন বলে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী এক্স পোস্টে লিখেছেন, ‘‘উষ্ণ এবং আকর্ষণীয় কথোপকথন হয়েছে। আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছি।’’ সরকারি বিবৃতিতে বলা হয়েছে, বাণিজ্য, গুরুত্বপূর্ণ প্রযুক্তি হস্তান্তর, জ্বালানি, প্রতিরক্ষা, নিরাপত্তা-সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছেন মোদী এবং ট্রাম্প।
আরও পড়ুন:
গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের সময়ই থমকে থাকা দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনার জন্য প্রতিনিধিদল পাঠানোর ঘোষণা করেছিল ট্রাম্প সরকার। তার পরে বৃহস্পতিবার সরাসরি মোদীর সঙ্গে টেলিফোনে কথা বললেন তিনি। নয়াদিল্লি-মস্কো সখ্য বৃদ্ধিতে আমেরিকার উপর চাপ বাড়তে পারে বলে আগেই পূর্বাভাস দিয়েছিলেন কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। ট্রাম্পের এই পদক্ষেপে তারই ইঙ্গিত দেখছেন অনেকে। প্রসঙ্গত, গত সপ্তাহেই ট্রাম্প ‘আমেরিকার বাজার দরের থেকে কম দামে ভারত সেখানে চাল রফতানি করে’— এই অভিযোগ তুলে শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছিলেন। এর আগে রাশিয়ার থেকে তেল কেনার ‘অপরাধে’ ভারতীয় পণ্যে জরিমানা-সহ ৫০ শতাংশ শুল্ক বসিয়েছেন ট্রাম্প।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের উপর শুল্ক কমিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২ ফেব্রুয়ারি নিজেই সমাজমাধ্যমে এই ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের উপর শুল্ক ১৮ শতাংশে নামিয়ে এনেছেন তিনি।
- ট্রাম্পের দাবি, রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীই তাঁকে শুল্ক সমঝোতার জন্য অনুরোধ করেন বলে জানান ট্রাম্প। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দাবি, আমেরিকার কাছ থেকে আরও বেশি তেল কিনবে ভারত।
-
ট্রাম্পের হুঁশিয়ারি সার! ১৫ নয়, ১০ শতাংশ আমদানি শুল্কই ধার্য করল মার্কিন সরকারি এজেন্সি, মঙ্গলবার থেকেই হল কার্যকর
-
১০ থেকে বেড়ে ১৫ শতাংশ! সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আবার শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
-
ভারতের সঙ্গে বাণিজ্য-সমঝোতায় বদল নেই, নিজের দেশের সুপ্রিম রায়ে ‘হতাশ’ প্রেসিডেন্ট ট্রাম্প
-
কোর্ট বেআইনি বলায় কি শুল্কের টাকা ফেরত দিতে হবে? ১০% নতুন শুল্ক আরোপ করে ঘুরপথে আয়ের ভাবনা ডোনাল্ড ট্রাম্পের!
-
কবে থেকে কমছে ২৫% শুল্ক? জানাল আমেরিকা! রুশ তেল নিয়ে সিদ্ধান্ত দেশীয় সংস্থাগুলির দিকে ঠেলল মোদী সরকার