ভুটান থেকে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে আহতদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁরা কেমন আছেন, খোঁজখবর নেন।
সোমবার সন্ধ্যায় লালকেল্লার সামনে সিগন্যালে দাঁড়ানো একটি হুন্ডাই আই২০ গাড়িতে বিস্ফোরণ ঘটে। তাতে এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত অন্তত ২০ জন। তার মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর পরই বিস্ফোরণে আহতদের উদ্ধার করে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ (এলজেএন) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের।
বিস্ফোরণের পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেন মোদী। এক দিকে যেমন বিস্ফোরণের নেপথ্যের কারণ কী হতে পারে তা নিয়ে আলোচনা করেন, তেমনই আহতদের চিকিৎসার সব রকম ব্যবস্থা করার নির্দেশও দিয়েছিলেন তিনি। বিস্ফোরণের ঘটনার পরই এক্স হ্যান্ডলে পোস্ট করে মোদী জানান, ক্ষতিগ্রস্তদের পাশে সরকার রয়েছে।
পরের দিন অর্থাৎ, মঙ্গলবার সকালে দু’দিনের সফরে ভুটানে যান প্রধানমন্ত্রী। সেখান থেকেই দিল্লি বিস্ফোরণ নিয়ে মুখ খুলেছিলেন। তিনি জানান, সোমবার সারা রাত দিল্লির ঘটনা নিয়ে পর্যালোচনা করেছেন। সমস্ত কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে যোগাযোগও করেন। মোদী বলেন, ‘‘আমাদের তদন্ত সংস্থাগুলি এই ষড়যন্ত্রের শিকড় পর্যন্ত যাবে। যারা যারা এই ষড়যন্ত্রের জন্য দায়ী, তাদের সকলকে বিচারের আওতায় আনা হবে। একজনকেও ছেড়ে দেওয়া হবে না।’’
আরও পড়ুন:
শুধু মোদী নয়, শাহ থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ— সকলের মুখেই একই সুরে হুঁশিয়ারি শোনা গিয়েছে। তাঁরা স্পষ্ট জানান, দিল্লির বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত দোষীদের কাউকে রেয়াত করা হবে না। বুধবার ভুটান সফর সেরে দিল্লিতে ফিরেই হাসপাতালে ছোটেন মোদী। পাশে থাকার বার্তা দেন। পরে এক্স পোস্টে লেখেন, ‘‘সকলের দ্রুত আরোগ্য কামনা করেছি। ষড়যন্ত্রের নেপথ্যে যারা আছে তাদের বিচারের আওতায় আনা হবে!’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- দিল্লির দমকলের এক আধিকারিক জানান, একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের পরই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি গাড়িতেও। বিস্ফোরণের ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল সূত্রে দাবি, কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
- দিল্লিতে বিস্ফোরণ। লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটল। সেই বিস্ফোরণের কারণে লালকেল্লা মেট্রো গেটে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি গাড়িতে। ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনায় নাশকতা নিয়ে সন্দেহ ঘনাচ্ছে। যদিও কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
-
আরও কয়েকটি বিস্ফোরণের পরে কি আপনাদের টনক নড়বে! দিল্লি হাই কোর্টে প্রশ্নের মুখে সরকারি নজরদারি
-
‘লালকেল্লায় প্রত্যাঘাত করেছি আমরা’! বিস্ফোরণের ‘কৃতিত্ব’ নিলেন পাক অধিকৃত কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী
-
লালকেল্লার কাছে বিস্ফোরণের আগে উমর নিজেই বোমা তৈরি করেন পার্কিংয়ে বসে! তদন্তের অগ্রগতিতে উঠে এল নয়া তথ্য
-
কাশ্মীরে জইশ পোস্টার থেকে দিল্লি বিস্ফোরণ, স্পষ্ট হচ্ছে ‘মাকড়সার জালের’ ছবি?
-
‘আত্মঘাতী বোমারুদের নিয়ে সমাজে ভ্রান্ত ধারণা রয়েছে’! বিস্ফোরণের আগে উমরের ভিডিয়ো প্রকাশ্যে, কী বলেছেন?