ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা প্রথম করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বার ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে আলোচনা চান লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন তিনি। চিঠিতে রাহুলের দাবি, সংসদে বিশেষ অধিবেশন ডাকা হোক। সেখানেই ‘অপারেশন সিঁদুর’ এবং যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চান রাহুল।
সংক্ষিপ্ত চিঠিতে রাহুল লেখেন, ‘‘আমি অবিলম্বে সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকার জন্য বিরোধীদের সর্বসম্মত অনুরোধ পুনর্ব্যক্ত করছি। পহেলগাঁওয়ের জঙ্গি হামলা, অপারেশন সিঁদুর, এবং মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের চ্যালেঞ্জগুলি মোকাবিলায় সম্মিলিত সংকল্প দেখানোর একটি সুযোগও হবে। আমি বিশ্বাস করি, আপনি বিষয়টি গুরুত্ব সহকারে এবং দ্রুত বিবেচনা করবেন।’’ শুধু রাহুল একা নন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গেও একই অনুরোধ করেন প্রধানমন্ত্রীকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা রাহুল গান্ধীর চিঠি। ছবি: সংগৃহীত।
যুদ্ধবিরতি ঘোষণার পরই কংগ্রেসের মধ্যে থেকে সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি উঠেছে। ট্রাম্পের ঘোষণাকে ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করে কংগ্রেসের তরফে পরবর্তী বেশ কয়েকটি পদক্ষেপের দাবি জানানো হয়। কংগ্রেসের তরফে জয়রাম রমেশ স্মরণ করিয়ে দেন, বর্তমান পরিস্থিতিতে মোদী সরকারের কী করা উচিত। তিনি মনে করেন, তাঁর দাবিগুলি আগের তুলনায় সংঘর্ষবিরতি ঘোষণার পর অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে একটি সর্বদল বৈঠকের আহ্বান জানান জয়রাম।
আরও পড়ুন:
শনিবার বিকেলে প্রথমে নিজের সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প বলেন, ‘‘আমেরিকার মধ্যস্থতায় রাতভর (আমেরিকার সময় অনুযায়ী) আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, যে ভারত এবং পাকিস্তান অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা