Advertisement
E-Paper

ভারতে এ বার চালু হতে চলেছে সোলার ট্রেন

এ বার সৌরশক্তিতে চলবে গোটা একটা ট্রেন। হাতে আর মাত্র তিন থেকে চার দিন। তার পরেই পরীক্ষামূলক ভাবে যোধপুরের বুকে চলবে ভারতের প্রথম সৌরচালিত ট্রেন। ছোট আকারে সৌরচালিত ট্রেনের ট্রায়াল রান শুরুর চিন্তা-ভাবনা হয়ে গিয়েছিল আগেই। এ বার তা বাস্তবায়িত হতে চলেছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ মে ২০১৬ ১৯:৩৫

এ বার সৌরশক্তিতে চলবে গোটা একটা ট্রেন।

হাতে আর মাত্র তিন থেকে চার দিন। তার পরেই পরীক্ষামূলক ভাবে যোধপুরের বুকে চলবে ভারতের প্রথম সৌরচালিত ট্রেন। ছোট আকারে সৌরচালিত ট্রেনের ট্রায়াল রান শুরুর চিন্তা-ভাবনা হয়ে গিয়েছিল আগেই। এ বার তা বাস্তবায়িত হতে চলেছে। রেলের উত্তর-পশ্চিম শাখার জনসংযোগ আধিকারিক গোপাল শর্মা জানিয়েছেন, এই পরীক্ষামূলক ভাবে ট্রেন চালানো যদি সফল হয়, তা হলে এ বার তুলনামূলক ভাবে অল্প খরচে রেল যাত্রার আশা করতে পারেন যাত্রীরা।

আরও পড়ুন- মুক্তি পেলেন সাধ্বী প্রজ্ঞা ঠাকুর সহ মালেগাঁও বিস্ফোরণের ৪ অভিযুক্ত

Advertisement

এর পর যাতে প্যাসেঞ্জার ট্রেনও সৌরশক্তিতে চালানো যায়, সেই চেষ্টাও চালাচ্ছে রেলমন্ত্রক। ইতিমধ্যেই নয়ডার জ্যাকসন ইঞ্জিনিয়ার্স লিমিটেড সৌরচালিত ট্রেনের রেক তৈরি করে ফেলেছে। রেল মন্ত্রক সূত্রের খবর, সেই ট্রেনে ৬টি কোচ থাকবে। ‘পাইলট প্রোজেক্ট’ হিসেবে বানানো ওই ট্রেনে থাকছে এসি কোচও। ট্রেনের মাথায় লাগানো থাকবে সোলার প্যানেল। দিনে প্রায় ১৭ ইউনিট বিদ্যূৎ উৎপাদন করতে পারছে এই কোচ। যদি ট্রায়াল সফল হয়, তবে গোটা ট্রেনটাকেই সৌরচালিত করার কথা ভাবছে রেল মন্ত্রক। একটি সৌরচালিত ট্রেনে রেলের খরচ বছরে প্রায় ১.২৪ লক্ষ টাকা কমবে বলে মনে করা হচ্ছে। শর্মা জানিয়েছেন, ট্রেনে সৌরশক্তির ব্যবহারে বিদ্যূতের চাহিদা কমবে এবং নির্গত কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের পরিমাণও কমবে। একটি ট্রেন সৌরচালিত হলে, বছরে ৯০ হাজার লিটার ডিজেল কম লাগবে এবং ২০০ টন কম কার্বন-ডাই-অক্সাইড নির্গত হবে।

Railways to start trial runs of solar train in Jodhpur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy