Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_04-05-26

প্রকাশিত হল রেলের গ্রুপ-ডি পরীক্ষার ফল

ফলাফল জানার জন্য পরীক্ষার্থীদের যেতে হবে সংশ্লিষ্ট রিজিওনাল ওয়েবসাইটে। সেখানে গিয়ে ‘আরআরবি গ্রুপ-ডি’ লিঙ্কে ক্লিক করে জানতে হবে ফল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৯ ১৯:২৭
রেলের গ্রুপ-ডি পরীক্ষা নেওয়া হয়েছে কম্পিউটারের মাধ্যমে। ছবি সংগৃহীত।

রেলের গ্রুপ-ডি পরীক্ষা নেওয়া হয়েছে কম্পিউটারের মাধ্যমে। ছবি সংগৃহীত।

প্রকাশিত হল রেলের গ্রুপ-ডি পরীক্ষার ফলাফল। সোমবার বিকাল তিনটের পর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বিভিন্ন রিজিওনাল ওয়েবসাইটে ওই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার্থীরা রেলের যে জোন থেকে পরীক্ষায় বসেছিলেন সেই জোনাল ওয়েবসাইটে গিয়ে করে জানতে পারবে নিজেদের ফলাফল।

ফলাফল জানার জন্য পরীক্ষার্থীদের যেতে হবে সংশ্লিষ্ট রিজিওনাল ওয়েবসাইটে। সেখানে গিয়ে ‘আরআরবি গ্রুপ-ডি’ লিঙ্কে ক্লিক করে জানতে হবে ফল।

দেশের সব রিজিওনাল আরআরবি বোর্ডের ফলাফল প্রকাশিত হলেও, ফল দেখতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন পরীক্ষার্থীরা। অভিযোগ আরআরবির কিছু কিছু রিজিওনাল ওয়েবসাইটে ফলের জন্য নির্দিষ্ট লিঙ্কটি খুলছেই না।। আরআরবি বিলাসপুর, আরআরবি মুম্বই, আরআরবি বেঙ্গালুরু ও আরআরবি কলকাতার ওয়েবসাইটে গিয়ে ফল দেখা গেলেও অন্যান্য ওয়েবসাইটে গিয়ে ফল জানতে সমস্যা হচ্ছে চাকরিপ্রার্থীদের।

দেশ জুড়ে গ্রুপ-ডি পোস্টে ৬২ হাজার ৯০৭টি শূণ্যপদ পূরণের জন্য নেওয়া হয়েছিল পরীক্ষা। ২০১৮-র সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত দেশের বিভিন্ন কেন্দ্রে নেওয়া হয়েছিল পরীক্ষা। এই পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিলেন প্রায় ১ কোটি ৮০ লক্ষ চাকরি প্রার্থী। এ বারের গ্রুপ-ডি পরীক্ষা নেওয়া হয়েছিল কম্পিউটারের মাধ্যমে অনলাইনে।

আরও পড়ুন: চালু হল দেশের প্রথম মনোরেল পরিষেবা

RRB Group D Result Indian Railway Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy