পহেলগাঁওয়ের হত্যালীলায় নাম জড়িয়েছে তাদের। সেই হামলার অন্যতম দুই অভিযুক্ত আসিফ শেখ এবং আদিল ঠোকরের খোঁজ চালাচ্ছে সেনা এবং পুলিশ। দুই জঙ্গির প্রথম জনের বাড়ি ত্রালে। অন্য জন অনন্তনাগের বাসিন্দা। দু’জনের এক জনের বাড়ি বুলডোজ়ার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আর এক জনের বাড়ি আইই়ডি দিয়ে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, পহেলগাঁওয়ে হামলায় পাক জঙ্গিদের মদত দিয়েছিল আসিফ এবং আদিল। স্থানীয় এই দুই জঙ্গির খোঁজ চালাচ্ছে সেনা এবং পুলিশ।
সূত্রের খবর, আসিফ যে এলাকায় থাকে, সেই এলাকাতেই থাকত কয়েক বছর আগে সেনার গুলিতে নিহত লশকর কমান্ডার বুরহান ওয়ানি। স্থানীয় সূত্রের দাবি, ২০১৮ সালে পাকিস্তানে প্রশিক্ষণ নিতে গিয়েছিল আসিফ। তিন বছর ‘নিখোঁজ’ থাকার পর আবার কাশ্মীরে ফিরে আসে সে। তার পর থেকেই চুপচাপ ছিল সে। কিন্তু তলে তলে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছিল আসিফ। স্থানীয়দের দাবি, পহেলগাঁও কাণ্ডে আসিফের নাম জড়িয়ে যাওয়ার আগে পর্যন্ত কেউ আঁচ করতে পারেনি জঙ্গিদলে অনেক দিন আগেই নাম লিখিয়েছে সে।
আরও পড়ুন:
সূত্রের খবর, আসিফ যে এলাকায় থাকে, সেই এলাকায় বছরখানেক আগে এক জঙ্গিকে গুলি করে মেরেছিল সেনা। সেই জঙ্গির কাছ থেকে উদ্ধার হওয়া একটি ডায়েরিতে আসিফের ছবি পাওয়া গিয়েছিল। পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে ফেরার পরেও ‘নিখোঁজ’ হয়ে গিয়েছিল সে। স্থানীয়দের দাবি, আসিফকে এলাকায় খুব একটা দেখা যেত না।
অন্য দিকে, ২০১৮ সালেই অটারী-ওয়াঘা সীমান্ত হয়ে পাকিস্তানে প্রশিক্ষণ নিতে গিয়েছিল পহলেগাঁও কাণ্ডের আর এক জঙ্গি আদিল। তার পর সেখানে দীর্ঘ সময় কাটিয়ে কাশ্মীরে ফিরে আসে সে। তার পর তাকে মাঝেমধ্যেই দক্ষিণ কাশ্মীরে যেতে দেখা যেত। পহেলগাঁও কাণ্ডে নাম প্রকাশ্যে আসতেই আদিলের খোঁজে জোর তল্লাশি শুরু হয়েছে।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ২৬ জনকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। সেই ঘটনায় পাক জঙ্গিদের পাশাপাশি আসিফ এবং আদিলের নাম উঠে এসেছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা