Advertisement
E-Paper

UP Politics: নজর ২০২৪! সপা-কে নতুন করে সাজাতে সব কমিটি ভেঙে দিলেন অখিলেশ যাদব

উত্তরপ্রদেশ প্রধানের পদ ছাড়া দলের সব শীর্ষ পদ, কমিটি ভেঙে দিলেন অখিলেশ যাদব। কেন এই সিদ্ধান্ত, তা অবশ্য জানানো হয়নি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২২ ১৪:২২
সব শীর্ষ পদ খারিজ করলেন অখিলেশ।

সব শীর্ষ পদ খারিজ করলেন অখিলেশ। — ফাইল ছবি।

সমাজবাদী পার্টিতে রদবদল! রবিবার দলের জাতীয়, রাজ্য এবং জেলা স্তরের সমস্ত শীর্ষ কমিটি ও পদ (এগ্‌জিকিউটিভ বডি) ভেঙে দিলেন অখিলেশ যাদব। এমনকি মহিলা এবং যুবশাখার পদও ভেঙে দিলেন। রবিবার এই ঘোষণা করল সপা। তবে কারণ জানানো হয়নি।

ব্যতিক্রম শুধু উত্তরপ্রদেশের সভাপতি পদ। ওই পদে এখনও বহাল রয়েছেন নরেশ উত্তম। রবিবার দলের তরফে জানানো হয়েছে, ‘উত্তরপ্রদেশ সভাপতির পদ ছাড়া জাতীয়, রাজ্য এবং জেলাস্তরের সমস্ত পদ খারিজ করেছেন সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি অখিলেশ যাদব। মহিলা এবং যুব শাখা-সহ দলের সব জাতীয়, রাজ্য এবং জেলাস্তরের সভাপতি পদও খারিজ করা হয়েছে।’

উত্তরপ্রদেশে সাম্প্রতিক লোকসভা উপনির্বাচনে নিজেদের শক্ত ঘাঁটি আজমগড় এবং রামপুরে হেরেছে সপা। জিতেছে বিজেপি। সূত্রের খবর, সে কারণেই দলে রদবদল আনলেন অখিলেশ। এক শীর্ষ নেতার কথায়, ‘‘২০২৪ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে দল। বিজেপির বিরুদ্ধে লড়তে তাই ঢেলে সাজানো হচ্ছে সংগঠন।’’

akhilesh yadav UP Samajwadi Party BJP loksabha
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy