Advertisement
E-Paper

আবার মুম্বই! শনিবার ভোরে দ্রুত গতির গাড়ি পিষে দিল দুই শ্রমিককে, মৃত এক, গুরুতর জখম অন্য জন

পুলিশ সূত্রে খবর, দুই শ্রমিকের পরিচয় জানার চেষ্টা চলছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১৪:১৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দ্রুত গতির গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক শ্রমিকের। গুরুতর জখম অন্য জন। ঘটনাস্থল আবারও সেই মুম্বই। শনিবার ভোর ৪টের সময় দুই শ্রমিক কাজে যাচ্ছিলেন। সেই সময় পিছন থেকে দ্রুত গতির গাড়ি এসে দু’জনকে ধাক্কা মেরে পালিয়ে যায়। স্থানীয়েরাই দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে এক শ্রমিককে মৃত বলে ঘোষণা করা হয়। অন্য জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে খবর, দুই শ্রমিকের পরিচয় জানার চেষ্টা চলছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, দ্রুত ওই গাড়িচালককে খুঁজে বার করে আইনি পদক্ষেপ করা হবে। এই ঘটনায় নভঘর থানা এলাকায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুণের পোর্শেকাণ্ডের ঘটনার পর কখনও নাসিক, কখনও অন্ধেরী, কখনও আবার মুম্বইয়ে দ্রুত গতির গাড়ির বলি হয়েছেন অনেকেই। পুণের পোর্শেকাণ্ড সাড়া ফেলে দিয়েছিল গোটা দেশে। এক কিশোরের বিরুদ্ধে দুই ইঞ্জিনিয়ারকে চাপা দেওয়ার অভিযোগ ওঠে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নাসিকে এক মোটরবাইক আরোহীকে চাপা দেওয়ার অভিযোগ ওঠে। মুম্বইয়ে পর পর বেশ কয়েকটি ঘটনা ঘটে।

Advertisement
Mumbai Accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy