Advertisement
E-Paper

স্পিকার ওম বিড়লা নিলম্বিত আট সাংসদের শাস্তি প্রত্যাহার করতে উদ্যোগী, ঘোষণা হতে পারে মঙ্গলবার

সাসপেন্ড হওয়া ওই আট সাংসদের মধ্যে সাত জন কংগ্রেসের। এঁরা হলেন, গুরজিত সিংহ আউজলা, হিবি ইডেন, সি কিরণকুমার রেড্ডি, অমরিন্দর সিংহ রাজা ওয়ারিং, মনিক্কম টেগোর, প্রশান্ত পাড়োলে এবং ডিন কুরিয়াকোসে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ২২:৩৩
লোকসভার অধিবেশন।

লোকসভার অধিবেশন। —ফাইল চিত্র।

লোকসভা থেকে নিলম্বিত (সাসপেন্ড) হওয়া আট জন সাংসদের শাস্তি মঙ্গলবার প্রত্যাহার করতে পারেন স্পিকার ওম বিড়লা। সোমবার স্পিকারের ডাকা এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে লোকসভা সচিবালয়ের সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে দাবি।

লোকসভা কক্ষে ‘অভব্য আচরণে’র জন্য গত দেড় মাস সময় ধরে সাসপেন্ড রয়েছেন বিরোধী দলগুলির আট সাংসদ। শুক্রবার হইচইয়ের মধ্যেই বিহারের কিষাণগঞ্জের কংগ্রেস সাংসদ মহম্মদ জাভেদ সাসপেন্ড হওয়া সাংসদদের ক্ষমা করে দেওয়ার সুপারিশ করে বিড়লার কাছে অনুরোধ করেন। এ ধরনের ‘অভব্য আচরণের’ ঘটনা যে ভাল ভাবে নেওয়া হচ্ছে না, তা স্পষ্ট হয়ে যায় স্পিকারের কথাতেই। তিনি জানান, সভার মধ্যে বেঞ্চে উঠে এমন করলে, শাস্তি হবেই। এটা নিয়ে কোনও সন্দেহ রাখা উচিত নয়।

অন্য দিকে, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে গতকালের একটি ছবি তুলে ধরে দেখান, মকর দ্বারের সামনে চা খাচ্ছেন বিক্ষোভে বসে থাকা রাহুল ও অন্য সাংসদেরা। এতে সংসদের গরিমা নষ্ট হয়েছে বলে মনে করছে শাসক শিবির। তাই আগামী দিনে মকর দ্বারের সিঁড়িতে বসে বা দাঁড়িয়ে বিক্ষোভ বন্ধ করে দেওয়ার কথাও ভাবছে শাসক শিবির। প্রসঙ্গত, সাসপেন্ড হওয়া ওই আট সাংসদের মধ্যে সাত জন কংগ্রেসের। এঁরা হলেন, গুরজিত সিংহ আউজলা, হিবি ইডেন, সি কিরণকুমার রেড্ডি, অমরিন্দর সিংহ রাজা ওয়ারিং, মনিক্কম টেগোর, প্রশান্ত পাড়োলে এবং ডিন কুরিয়াকোসে। এ ছাড়া সিপিএমের সাংসদ এস ভেন্টাকেশন রয়েছেন এই তালিকায়।

Lok Sabha Om Birla Speaker suspension Suspension Order Budget session
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy