রেস্তরাঁয় মোমোর প্লেট ফেলে দেওয়া নিয়ে বচসার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ১৮ বছর বয়সি এক কিশোরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিল্লির রানহোলা এলাকায়।
নিহত ব্যক্তি জিতেন্দ্র মেহতা (৪০) মোহন গার্ডেন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। সংবাদ সংস্থা সূত্রে খবর, শনিবার রাতে তিরঙ্গা চকের কাছে একটি রেস্তরাঁয় খেতে যান জিতেন্দ্র। সেখানে বসে মোমো খাচ্ছিলেন তিনি। এমন সময়ই দুর্ঘটনাবশত তাঁর সঙ্গে ধাক্কা লাগে এক কিশোরের। ধাক্কার জেরে মোমোর প্লেটটি মাটিতে পড়ে যায়। এ নিয়ে দু’জনের মধ্যে তুমুল বচসা বাধে।
আরও পড়ুন:
-
ঝাড়খণ্ডের আস্থাভোটে হেমন্তের জয়! ‘লোকে জামা কেনে, বিজেপি কেনে বিধায়ক’, কটাক্ষ মুখ্যমন্ত্রীর
-
রাঁচীতে ডাইনি সন্দেহে তিন মহিলাকে পিটিয়ে পাহাড় থেকে ফেলে খুন, অভিযুক্ত গ্রামবাসীরাই
-
‘বিহার দেখেছে, এ বার দেখবে দেশ’, পোস্টারে ছয়লাপ পটনা! ২০২৪-এ নয়া সমীকরণের ইঙ্গিত
-
বেকারত্ব থেকে হতাশা, মাকে খুনের পর ৭৭ পাতার সুইসাইড নোট লিখে নিজের গলা কাটলেন যুবক!
বচসা চলাকালীনই ওই ব্যক্তিকে ছুরি দিয়ে কিশোর কোপান বলে অভিযোগ। জখম অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ছুরিটি।