Advertisement
E-Paper

দুই নাবালিকা বোনকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার এক নাবালক-সহ দুই

ধর্ষণের কথা কাউকে জানালে পরিবারের সদস্যদের খুন করা হবে বলে ২ নাবালিকাকে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২২ ১৭:২৭
অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে এক জন নাবালক।

অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে এক জন নাবালক। প্রতীকী ছবি।

দুই নাবালিকা বোনকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠল মধ্যপ্রদেশের গুনা এলাকায়। এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে এক জন নাবালক।

সংবাদ সংস্থা সূত্রে খবর, গত ১০ নভেম্বর রাতে এক আত্মীয়ের বাড়িতে যাবে বলে বেরোয় দুই নাবালিকা। সেই রাতে তাদের অপহরণ করে নির্জন জায়গায় নিয়ে গিয়ে অভিযুক্তরা ধর্ষণ করেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক অভিযুক্ত নাবালিকাদের রোজ স্কুলে নিয়ে যেতেন। ফলে নাবালিকাদের আগে থেকেই চিনতেন তিনি।

১৬ বছরের এক কিশোরের সঙ্গে ওই যুবক দুই নাবালিকাকে অপহরণের ছক কষেন। ধর্ষণের কথা কাউকে জানালে পরিবারের সদস্যদের খুন করা হবে বলে হুমকিও দেন অভিযুক্তরা। পরে বাড়িতে এই ঘটনা জানায় নাবালিকারা। এর পরই পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়।

ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা ও পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় আরও ২ জন জড়িত বলে জানতে পেরেছে পুলিশ। তাঁদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

Crime Madhyapradesh national news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy