রীতি মেনে ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এ বছর ১ ফেব্রুয়ারি রবিবার পড়েছে। সেই কারণে ১ ফেব্রুয়ারি বাজেট পেশ হবে কি না, তা নিয়ে জল্পনা চলছিল। সেই জল্পনার অবসান ঘটালেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।
আড়াই দশক পর কোনও রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ হতে চলেছে। শুক্রবার রিজিজু জানান, কেন্দ্রীয় সরকারের সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাজেট অধিবেশনের জন্য সংসদের উভয় কক্ষের অধিবেশনের আহ্বান জানিয়েছেন। আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হবে অধিবেশন। বাজেট অধিবেশন শেষ হবে ২ এপ্রিল।
রিজিজু জানান, ২৮ জানুয়ারি রাষ্ট্রপতি সংসদের যৌথ অধিবেশনে বক্তৃতা করবেন। পরের দিন ২৯ জানুয়ারি আর্থিক সমীক্ষা পেশ হবে। বাজেট অধিবেশনের প্রথমার্ধ ২৮ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তার পরে ৯ মার্চ থেকে বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধ শুরু হবে। যা ২ এপ্রিল পর্যন্ত চলবে।
আরও পড়ুন:
সাধারণত, রবিবার সংসদের অধিবেশন হয় না। তবে চলতি বছর রবিবার বাজেট অধিবেশন কোনও ব্যতিক্রমী ঘটনা নয়। অতীতেও রবিবার অধিবেশন হয়েছে। ২০১৭ সাল পর্যন্ত ফেব্রুয়ারি মাসের শেষ দিনেই বাজেট পেশের রীতি ছিল। কিন্তু নরেন্দ্র মোদীর সরকার সেই রীতি বদল করে। ফেব্রুয়ারি মাসের শেষ দিনে নয়, প্রথম দিনে হবে বাজেট অধিবেশন। সেই থেকে প্রতি বছর ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করে মোদী সরকার। এ ছাড়াও, ভারতের সংসদীয় ইতিহাসে আরও দু’বার অধিবেশন হয়েছিল রবিবার। ২০১২ সালের ১৩ মে মনমোহন সিংহের জমানায় সংসদের প্রথম অধিবেশনের হীরক জয়ন্তী উপলক্ষে অধিবেশন হয়। ২০২০ সালে করোনার সময়েও বিশেষ পরিস্থিতিতে রবিবার অধিবেশন হয়েছিল সংসদে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১ এপ্রিল থেকে চালু হতে চলেছে নতুন আয়কর আইন। বাজেট পেশের সময় জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা জানালেন, নতুন আয়কর আইনে ৩১ জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে।
- কৃত্রিম বুদ্ধিমত্তা-সহ অত্যাধুনিক প্রযুক্তি চাকরির উপর কতটা প্রভাব ফেলছে, তার মূল্যায়ন করতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি তৈরি করা হচ্ছে। বাজেটে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
- নির্মলা জানিয়েছেন, তিনটি ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ’ তৈরি হবে দেশে। সারা দেশে ১৬ হাজার নতুন সেকেন্ডারি স্কুল তৈরি হবে। প্রতি জেলায় তৈরি হবে একটি করে মহিলাদের হস্টেল।
-
শিলিগুড়ি থেকে বুলেট ট্রেন! ৩ ঘণ্টারও কম সময়ে পৌঁছোনো যাবে বারাণসী, রেল বাজেটে কত কোটি টাকা পেল পশ্চিমবঙ্গ
-
PREMIUMবরাদ্দ ‘অতি সামান্য’! ক্ষুদ্র শিল্প নিয়ে বাজেট-প্রস্তাবে কেউ খুশি, কারও মুখ ভার
-
PREMIUMআমদানি শুল্ক সংস্কারে জোর, বিদেশ থেকে পণ্য আনার পথ সহজ করার বার্তা বাজেটে
-
PREMIUMখরচই হয়নি গত বারের টাকা, সামাজিক উন্নয়ন খাতে বরাদ্দ কমিয়ে দিলেন অর্থমন্ত্রী
-
PREMIUMজোড়া সমস্যা মেটানোর চেষ্টা, বিদেশি লগ্নি টানতে নির্মলার অস্ত্র ডেটা সেন্টার এবং অনাবাসীরা