Advertisement
E-Paper

বৌদ্ধ সন্ন্যাসীদের সঙ্গে পাল্লা দিয়ে কুংফু অনুশীলন একদল রোবটের! ভাইরাল ভিডিয়োয় প্রশংসার সঙ্গে বাড়ল উদ্বেগও

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি শাওলিন মন্দিরচত্বরে কুংফু অনুশীলন করছেন একদল চিনা সন্ন্যাসী। তাঁদের ঠিক সামনের সারিতে দাঁড়িয়ে কয়েকটি রোবট। সন্ন্যাসীদের মতো ওই যন্ত্রগুলিও কুংফু অনুশীলন করছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১০:০২
Video shows robots practicing kung fu with monks in China Shaolin temple

ছবি: এক্স থেকে নেওয়া।

চিনের জনপ্রিয় মার্শাল আর্ট কুংফু। সারা বিশ্বে বিভিন্ন রূপে কুংফুর চর্চা চলে। দ্রুততার সঙ্গে কৌশলগত মোকাবিলার জন্য এই মার্শাল আর্ট সারা বিশ্বে জনপ্রিয়। কিন্তু মধ্য চিনের হেনান প্রদেশের বিখ্যাত এক শাওলিন মন্দিরের যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তা হইচই ফেলে দিয়েছে সারা দেশ জুড়ে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কী ভাবে রোবটের সঙ্গে শাওলিন কুংফু অনুশীলন করছেন সন্ন্যাসীরা। প্রাচীন ঐতিহ্য এবং আধুনিক প্রযুক্তির এই বিরল মিশ্রণের ভিডিয়ো ইতিমধ্যেই বিশ্ব জুড়ে দৃষ্টি আকর্ষণ করেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি শাওলিন মন্দিরচত্বরে কুংফু অনুশীলন করছেন একদল চিনা সন্ন্যাসী। তাঁদের ঠিক সামনের সারিতে দাঁড়িয়ে কয়েকটি রোবট। সন্ন্যাসীদের মতো ওই যন্ত্রগুলিও কুংফু অনুশীলন করছে। সন্ন্যাসীদের ভঙ্গি নকল করছে তারা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সায়েন্স গার্ল’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। কেউ কেউ আবার রোবোটিক্সের ভবিষ্যতের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘আমি মনে করি শাওলিন কুংফু অত্যন্ত কঠিন। তবুও এই রোবটগুলি যে ভাবে তা অনুকরণ করেছে তা আশ্চর্যজনক এবং প্রশংসনীয়।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘ভবিষ্যৎ কি তা হলে রোবটদের দখলে?’’

Viral Video Kung Fu China Robot
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy