ভারত এবং পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে সোমবার বৈঠকে বসে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে রুদ্ধদ্বার আলোচনা। বৈঠক শেষে বিভিন্ন দেশের দূতেরা পৃথক পৃথক ভাবে নিজেদের মতামত প্রকাশ করেছেন। তবে সরকারি ভাবে নিরাপত্তা পরিষদের তরফে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।
পাকিস্তান বর্তমানে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ‘রুদ্ধদ্বার আলোচনা’র জন্য নিরাপত্তা পরিষদে অনুরোধ করেছিল পাকিস্তান। চলতি মাসে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে গ্রিস। তারাই সোমবার ওই বৈঠকের সূচি নির্ধারণ করে। তবে নিরাপত্তা পরিষদের যে অশ্বক্ষুরাকৃতি টেবিল-সহ ঘরে সদস্য রাষ্ট্রগুলি বৈঠকে বসে, সেখানে ওই বৈঠক হয়নি। ওই কক্ষের পাশে অন্য একটি ঘরে আলোচনায় বসেন নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা।
বস্তুত, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র পাঁচটি— আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চিন এবং ফ্রান্স। এ ছাড়া রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা থেকে দু’বছরের জন্য ১০টি করে দেশকে অস্থায়ী সদস্য করা হয়। দু’বছর অন্তর তা পরিবর্তন হয়। বর্তমানে নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য রাষ্ট্রগুলির তালিকায় ভারত নেই। ফলে ভারতের প্রতিনিধিত্ব না থাকায় শুধুমাত্র পাকিস্তানের অনুরোধে ওই আলোচনায় ফলপ্রসূ কোনও নির্যাস বেরিয়ে আসার সম্ভাবনা কম বলেই মনে করছেন অনেকে।
আরও পড়ুন:
বৈঠক শেষে রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ জানান, ভারত এবং পাকিস্তানের মধ্যে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কাউন্সিলের সদস্যদের জানানো এই রুদ্ধদ্বার আলোচনার অন্যতম উদ্দেশ্য। সংঘর্ষ এড়াতে উদ্ভূত পরিস্থিতি কী ভাবে সামাল দেওয়া যায়, তা নিয়েও মত বিনিময় হয়েছে ওই বৈঠকে।
নিরাপত্তা পরিষদে মে মাসে সভাপতিত্বের দায়িত্বে থাকা গ্রিসের স্থায়ী প্রতিনিধি ইভানগেলস সেকেরিস জানান, একটি গঠনমূলক আলোচনা হয়েছে, যা আগামী দিনে সাহায্য করবে। নিরাপত্তা পরিষদের অন্যতম স্থায়ী সদস্য রাষ্ট্র রাশিয়াও বৈঠক শেষে জানিয়েছে, উত্তেজনা কমার বিষয়ে তারা আশাবাদী। তবে বৈঠকের আলোচ্য বিষয় প্রসঙ্গে বিস্তারিত কোনও মন্তব্য করেননি কেউই। সরকারি ভাবে কোনও বিবৃতিও প্রকাশ করেনি নিরাপত্তা পরিষদ।
সোমবারের ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাষ্ট্রপুঞ্জের পশ্চিম এশিয়া, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাজনৈতিক এবং শান্তিপ্রতিষ্ঠা দফতরের সহকারী মহাসচিব খালেদ মোহাম্মদ খায়রি। তিনি উভয় দফতরের তরফে নিরাপত্তা পরিষদে নিজের মতামত জানান। বৈঠক শেষে বেরিয়ে খালেদ জানান, সংঘাত এড়াতে আলোচনা এবং শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে কথা হয়েছে। বর্তমানে একটি ‘অস্থির’ পরিস্থিতি তৈরি হয়েছে বলেও মনে করছেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা