ভারত এবং পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধ করতে মধ্যস্থতা করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিজেই এই ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, দুই দেশের সঙ্গেই তাঁর ভাল সম্পর্ক এবং যুযুধান দু’দেশের সঙ্গে তিনি মানিয়ে চলতে পারেন।
বুধবার হোয়াইট হাউসে ভারত-পাকিস্তান সংঘাত এবং দু’দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রসঙ্গে ট্রাম্প বলেন, “এটা ভীষণ ভয়াবহ।” তার পরেই চলতি পরিস্থিতিতে নিজের অবস্থান ব্যাখ্যা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি উভয়কে (ভারত এবং পাকিস্তান) নিয়েই চলতে পারি। আমি ওদের খুব ভাল করে জানি। আমি চাই তারা থামুক। আশা করি তারা এখন থামতে পারবে।”
এই সূত্রেই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চান বলে জানান ট্রাম্প। বলেন, “দুই দেশের সঙ্গেই ভাল সম্পর্ক রয়েছে। যদি আমি কোনও সাহায্য করতে পারি, তবে আমি তা করব।” এর আগে ট্রাম্প আশাপ্রকাশ করেছিলেন যে, দ্রুত এই সংঘাত থামবে। বলেছিলেন, “আমার আশা খুব দ্রুত এটা থামবে।”
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে পাকিস্তানে প্রত্যাঘাত করেছে ভারত। সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়। জবাবে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের বেশ কিছু অংশে প্রত্যাঘাত করা হয়। ভারতীয় সেনার দাবি, পাকিস্তানের ন’টি জায়গায় হামলা চালানো হয়েছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিঘাঁটি। দু’দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের ইঙ্গিত এখনও পর্যন্ত নেই। এই পরিস্থিতিতে এ বার মধ্যস্থতার বার্তা দিলেন ট্রাম্প।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা