ভারত-পাকিস্তান সংঘাত এবং ‘অপারেশন সিঁদুর’ নিয়ে মুখ খুললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। জানালেন, ভারতের মাটিতে পাকিস্তানের হামলা এবং তার ক্ষয়ক্ষতির কোনও ছবি প্রকাশ্যে আসেনি। নেই কোনও প্রমাণ। তা সত্ত্বেও বিদেশি কিছু সংবাদমাধ্যম এই সংক্রান্ত ভুল তথ্য প্রচার করে চলেছে, দাবি ডোভালের। পাকিস্তানের মাটিতে ভারতের হামলা এবং পাক জঙ্গিঘাঁটিগুলির ধ্বংসস্তূপের অনেক ছবি প্রকাশ্যে এসেছে বলে জানান তিনি। দাবি, সেই কৃত্রিম উপগ্রহচিত্রই সত্য চিনিয়ে দিচ্ছে। এ বিষয়ে বিদেশি সংবাদমাধ্যমের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন ডোভাল।
শুক্রবার আইআইটি মাদ্রাজের ৬২তম সমাবর্তনে গিয়েছিলেন ডোভাল। সেখানেই তাঁর ভাষণে ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ ওঠে। ডোভাল দাবি করেন, বিদেশি সংবাদমাধ্যমগুলি এ বিষয়ে একতরফা খবর প্রকাশ করেছে। পাকিস্তান কী কী করেছে, তা তারা দেখিয়েছে। কিন্তু প্রামাণ্য নথি অর্থাৎ ছবি অন্য কথা বলছে। ডোভাল বলেন, ‘‘বিদেশি সংবাদমাধ্যমগুলি বলছে, পাকিস্তান এই করেছে, পাকিস্তান ওই করেছে। আপনি আমাকে একটা ছবি দেখান, যেখানে ভারতের কোনও ক্ষয়ক্ষতি হয়েছে। একটা কাচ ভাঙারও ছবি নেই। তা সত্ত্বেও বিদেশি সংবাদমাধ্যম এই সমস্ত তথ্য প্রচার করেছে। ছবিতে শুধু দেখা গিয়েছে পাকিস্তানের ১৩টি বিমানঘাঁটি। ১০ মে-র আগে এবং পরে। তা সে সরগোধাই হোক বা রহিম ইয়ার খানই হোক বা চকলালা।’’
আরও পড়ুন:
সিঁদুর অভিযান নিয়ে কথা বলতে গিয়ে ভারতে তৈরি প্রতিরক্ষা অস্ত্রের প্রসঙ্গ তোলেন ডোভাল। দাবি, ভারতের নিজস্ব অস্ত্র পাকিস্তানের বিরুদ্ধে অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এই ধরনের প্রযুক্তি আরও তৈরি করা প্রয়োজন বলে জানান তিনি। ডোভাল বলেন, ‘‘আমাদের নিজস্ব প্রযুক্তি তৈরি করতে হবে। আমরা গর্বিত, সিঁদুর অভিযানে আমাদের প্রযুক্তি নিয়ে। তা সে ব্রহ্মস হোক বা আমাদের বিমান নিয়ন্ত্রণ ও কমান্ড সিস্টেম হোক। আমরা ঠিক করেছিলাম, পাকিস্তানের ন’টি জঙ্গিঘাঁটিতে হামলা চালাব। সেগুলি ছাড়া আর কোথাও আমরা কিছু করিনি। গোটা অভিযানটি আমরা ২৩ মিনিটের মধ্যে সম্পন্ন করেছি।’’
উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করেছিল ভারত। ৬ মে মধ্যরাতে পাকিস্তানে সেনা অভিযান চালানো হয়, যার নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস হয় ভারতের হামলায়। তার পর থেকে টানা চার দিন ভারত এবং পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘাত চলেছে। ১০ মে দুই দেশ সংঘর্ষবিরতিতে সম্মত হয়। পরে বিদেশি একটি সংবাদমাধ্যমে ভারতীয় সেনার সর্বাধিনায়ক অনিল চৌহান জানান, পাকিস্তানের হামলায় ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। তবে কতগুলি, তা আর খোলসা করেননি। পাকিস্তানের দাবি, তারা ভারতের একাধিক যুদ্ধবিমান ধ্বংস করেছে। তবে ভারতের অন্দরে পাক হামলায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি, জানালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা