জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর আরও ‘সক্রিয়’ হয়ে উঠেছে ভারত। পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসে মদত আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। এমনটাই দাবি করলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। নতুন করে মুখ খুললেন পাকিস্তানে ভারতের সেনা অভিযান ‘অপারেশন সিঁদুর’ নিয়েও। ভারতের বিরুদ্ধে বরাবরই সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ তুলে আসছে পাকিস্তান। অভিযোগ, তেহরিক-ই-তালিবান পাকিস্তান এবং বালোচিস্তানের সশস্ত্র সংগঠনকে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালাতে নাকি ভারত মদত দেয়। সেই অভিযোগের সূত্র ধরেই পাক সেনাপ্রধান দাবি করলেন, পহেলগাঁও হামলার পর ভারত এই ধরনের কার্যকলাপ দ্বিগুণ করে দিয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এই খবর জানিয়েছে।
বৃহস্পতিবার জেনারেল হেডকোয়ার্টার্সে কোর কমান্ডার সম্মেলনে যোগ দিয়েছিলেন মুনির। সেখান থেকে দাবি করেছেন, ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারত এবং পাকিস্তান যে সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়েছিল, তাতে ভারতের পরাজয় ঘটেছে। মুনিরের কথায়, ‘‘পহেলগাঁওয়ের ঘটনার পরে, ভারত হেরে যাওয়ার পরে, পাকিস্তানের বিরুদ্ধে জঘন্য কার্যকলাপ আরও বাড়িয়ে দিয়েছে। ওদের মদতপুষ্ট দুই সংগঠনের মাধ্যমে এটা করা হচ্ছে।’’
আরও পড়ুন:
এক দিন আগেই পাকিস্তানি সেনার ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন্স (আইএসপিআর)-এর ডিরেক্টর জেনারেল আহমেদ শরিফ চৌধুরী অনুরূপ দাবি করেছিলেন। নয়াদিল্লির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে তিনি পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসের ‘প্রধান কারিগর’ বলে উল্লেখ করেছিলেন। তাঁর দাবি ছিল, পাকিস্তানের এই সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে ভারত অর্থ, পরিকল্পনা, গোয়েন্দা তথ্য, প্রযুক্তি-সহ নানা ভাবে সাহায্য করে।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে তাদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করে ভারত। স্থগিত করে দেওয়া হয় সিন্ধু জলবণ্টন চুক্তি। এর পর গত ৬ মে মধ্যরাতে পাকিস্তানে হামলার চালায় ভারত। ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়। এর পর সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়ে দুই দেশ, যা টানা চার দিন চলেছে। পরে ভারত এবং পাকিস্তান সংঘর্ষবিরতিতে সম্মত হয় ১০ মে। কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক এখনও তলানিতে। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেওয়া এবং সীমান্ত সন্ত্রাসের অভিযোগ তুলে আন্তর্জাতিক সংগঠনের দৃষ্টি আকর্ষণ করেছে ভারত।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা