পহেলগাঁও হত্যালীলার কড়া নিন্দা আরও এক বার শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। রবিবার তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানের শুরুতেই পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনা নিয়ে সুর চড়ান তিনি। তাঁর মুখে যেমন শোনা যায় একজোট হওয়ার বার্তা, তেমনই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি। রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানের প্রথম ৬ মিনিট জুড়েই ছিল পহেলগাঁও প্রসঙ্গ। ‘মন কি বাত’ অনুষ্ঠানে পহেলগাঁও কাণ্ড নিয়ে কী কী বললেন মোদী? দিলেন কী কী প্রতিশ্রুতি?
কড়া জবাব দেবে ভারত
প্রধানমন্ত্রী বলেন, ‘‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া জবাব দেবে ভারত! প্রত্যেক ভারতীয়ই নিহতদের পরিবারদের পাশে আছেন। কার্গিল থেকে কন্যাকুমারী পর্যন্ত ছড়িয়ে শোক ও ক্ষোভ। এটা শুধু পর্যটকদের উপর হামলা নয়, দেশের শত্রুরা ভারতের আত্মাকে আক্রমণ করার দুঃসাহস দেখিয়েছ। সন্ত্রাসকে গোড়া থেকে নির্মূল করার সময় এসেছে।’’
প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটছে
মোদী মনে করেন, ‘‘পহেলগাঁওয়ের ঘটনা দেখে প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটছে।’’ তাঁর কথায়, ‘‘জঙ্গি হামলায় কেউ ছেলে হারিয়েছেন, কেউ ভাই, কেউ আবার জীবনসঙ্গী হারিয়েছেন। কেউ বাংলায় কথা বলতেন, কেউ কন্নড়, কেউ মারাঠি, কেউ আবার ওড়িয়া ও গুজরাতিতে। ১৪০ কোটি ভারতীয় শোকস্তব্ধ।’’
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
শান্ত কাশ্মীরকে অশান্ত করার চেষ্টা
পহেলগাঁও হামলা জঙ্গিদের ভিতু মনোভাবেরই প্রতিফলন। প্রধানমন্ত্রীর কথায়, ‘কাশ্মীরে শান্তি ফিরছিল, স্কুল-কলেজ খুলছিল, গণতন্ত্র মজবুত হচ্ছিল। এ সব দেশের শত্রু বা জম্মু-কাশ্মীরের শত্রুদের সহ্য হয়নি। তারা চেয়েছিল, আতঙ্ক ছড়িয়ে কাশ্মীরকে আবার অশান্ত করে তুলতে। সেই কারণে এত বড় ষড়যন্ত্র করল।’’
একজোট হওয়ার বার্তা
মোদী সকলকে একজোট হওয়ার বার্তা দেন। তাঁর কথায়, ‘‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে ১৪০ কোটি ভারতীয়ের একতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। গোটা বিশ্ব দেখছে এই হামলার পর পুরো দেশ এক সুরে কথা বলছে। ভারতীয়দের মনে যে আক্রোশ আছে, তা গোটা দুনিয়াতেই আছে।’’
আরও পড়ুন:
পাশে আছে বিশ্ব
পহেলগাঁও কাণ্ডের পর বিশ্বের বিভিন্ন কোনা থেকে সমবেদনা মিলেছে বলেই জানান প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘‘এই জঙ্গি হামলার পর বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সমবেদনা আসছে। আমাকেও বিশ্বনেতারা ফোন করেছেন, চিঠি লিখে ঘটনার নিন্দা করেছেন।’’ মোদীর বিশ্বাস, গোটা বিশ্ব একজোট হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা