Advertisement
E-Paper

মায়ের গোপন ছবি তুলে প্রেমিককে পাঠাতেন তরুণী! ফোন ঘেঁটে স্তম্ভিত মহিলা, কন্যার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের

বেঙ্গালুরুর এক মহিলা অভিযোগ করেছেন, তাঁর কন্যা তাঁর অজান্তেই তাঁর গোপন মুহূর্তের একাধিক ছবি তুলেছেন এবং সেগুলি অচেনা এক যুবককে পাঠিয়েছেন। থানায় অভিযোগ দায়ের হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০০
তরুণীর বিরুদ্ধে নিজের মায়ের গোপন ছবি তোলার অভিযোগ।

তরুণীর বিরুদ্ধে নিজের মায়ের গোপন ছবি তোলার অভিযোগ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

মায়ের গোপন ছবি তুলে প্রেমিককে পাঠাতেন কন্যা। দিনের পর দিন সেই সমস্ত ছবি প্রেমিকের ফোনে গিয়েছে মায়ের সম্মতি ছাড়াই! মেয়ের ফোন ঘেঁটে এই তথ্য জানার পরেই পুলিশের দ্বারস্থ হলেন মহিলা। নিজের কন্যার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন। শাস্তি চাইলেন দু’জনেরই।

ঘটনাটি কর্নাটকের বেঙ্গালুরুর। নিজের ২৩ বছর বয়সি কন্যার বিরুদ্ধে গোপন ছবি তোলার অভিযোগ এনেছেন মা। পুলিশকে তিনি জানিয়েছেন, তাঁর কন্যা পড়াশোনার কাজে লাগবে বলে বাবা-মায়ের কাছে একটি মোবাইল ফোন চেয়েছিলেন। তাঁকে তা কিনে দেওয়া হয়েছিল। মাসখানেক আগে পরিবারের সদস্যেরা দেখেন, তরুণী অচেনা এক যুবকের সঙ্গে ফোনে ঘন ঘন কথা বলছেন। এতে সন্দেহ হওয়ায় কন্যার ফোন ঘাঁটেন মহিলা।

ফোন ঘেঁটে মা জানতে পারেন, তাঁর অনেক ছবি ওই ফোনে তোলা হয়েছে। শুধু তাঁর নয়, এক পরিচিত মহিলার ছবিও ফোনে রয়েছে। রয়েছে একাধিক ব্যক্তিগত মুহূর্তের ছবি। তবে কোনওটিই তাঁদের সম্মতি নিয়ে তোলা হয়নি। এমনকি, লুকিয়ে লুকিয়ে ছবি তুলে সেগুলি ওই অচেনা যুবককে পাঠিয়েওছেন তরুণী। মেয়েকে জিজ্ঞাসাবাদ করে মা জানতে পারেন, যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে। এমনকি, কিছু দিন আগে তাঁরা গোপনে বিয়েও করেছেন বলে দাবি করেন তরুণী।

এর পরেই থানায় যান মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তরুণীর সেই ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে অভিযুক্ত যুবকের ফোনও। পুলিশ জানিয়েছে, দু’টি ফোন ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঘটনার সব রকম দিক খতিয়ে দেখা হচ্ছে। আপাতত ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

Karnataka Private photo
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy