পঞ্জাবের ফিরোজ়পুরে পাকিস্তানের ছোড়া গোলায় বাড়ি পুড়ে গিয়ে আহত হয়েছিলেন এক মহিলা। গত ৯ মের ঘটনা। তিন দিন পরে হাসপাতালে মৃত্যু হয়েছে সুখবিন্দর কৌর নামে ওই মহিলার। পাকিস্তানের ড্রোন হামলা জম্মু কাশ্মীরে হতাহত হয়েছেন বেশ কয়েক জন সাধারণ নাগরিক। তার বাইরে পাক হামলায় পঞ্জাবেই প্রথম কোনও সাধারণ নাগরিকের মৃত্যু হল।
শুক্রবার রাতে পাকিস্তানের ছোড়া ড্রোনে পঞ্জাবের ফিরোজ়পুরের একটি বাড়িতে আগুন লেগে যায়। সেই বাড়ির বাসিন্দা লক্ষ্মীন্দ্র সিংহ, তাঁর ভাই মনু সিংহ এবং স্ত্রী ঝলসে যান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সে সময় লক্ষ্মীন্দ্র খাওয়াদাওয়া সেরে বিছানায় শুয়েছিলেন। তাঁর স্ত্রী সুখবিন্দর রান্নাঘরে কাজ সারছিলেন। অভিযোগ, এলাকায় ‘ব্ল্যাকআউট’ থাকলেও সুখবিন্দরের বাড়িতে আলো জ্বলছিল। পিটিআই জানিয়েছে, ড্রোন হামলায় বাড়িতে আগুন লাগার পরে তিন জনকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। মঙ্গলবার মৃত্যু হয় সুখবিন্দরের।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৬ জনের। বেশির ভাগই ছিলেন পর্যটক। তার পরেই পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংসের জন্য অভিযান চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেই অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’। তার পর থেকে ভারতের সীমান্তবর্তী এলাকায় ড্রোন হামলার চেষ্টা করেছে পাকিস্তান। জম্মু ও কাশ্মীর, পঞ্জাব, রাজস্থানের সীমান্তবর্তী এলাকায় প্রায় ২৫টি জায়গা লক্ষ্য করে ড্রোন ছুড়তে থাকে পাকিস্তান। যদিও তাদের সেই চেষ্টা ব্যর্থ করেছে ভারতীয় সেনা। পাকিস্তানের এই হামলায় জম্মু ও কাশ্মীরে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। পুঞ্চে ১২ বছরের দুই যমজ ভাই-বোন আয়ান খান এবং জোয়ার মৃত্যু হয়েছে। গত ৭ মে পাক সেনার ছোড়া গোলা এসে পড়ে জ়োয়া, আয়ানদের পুঞ্চের ভাড়াবাড়ির অদূরে। গুরুতর আহত অবস্থায় কয়েক মিনিটের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে জ়োয়া এবং আয়ান। তাদের বাবা রামিজ় খানও পাক হামলায় আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। শেলের টুকরো ঢুকে গিয়ে তাঁর যকৃতের গুরুতর ক্ষতি হয়েছে বলে খবর। হামলায় মারা গিয়েছেন জ়োয়াদের কাকা ও কাকিমাও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা