ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার চার দিন পরেই কার্গিলের হোটেল থেকে উধাও হয়ে গেলেন এক মহিলা। তিনি নাগপুরের বাসিন্দা। ১৫ বছরের পুত্রকে নিয়ে সেখানে গিয়েছিলেন। ছেলেকে হোটেলে রেখে উধাও হয়ে যান মহিলা। এর পরেই তদন্তে নেমেছে পুলিশ। ওই মহিলা পাকিস্তানের হয়ে চরবৃত্তি করছিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
নিয়ন্ত্রণরেখার কাছেই কার্গিলের হুন্দেরবন গ্রাম। কার্গিলের এএসপি নিতিন যাদব জানিয়েছেন, ওই গ্রামে গত ৯ মে বেড়াতে গিয়েছিলেন মহিলা। সঙ্গে ছিল পুত্র। সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল। পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংস করার জন্য ‘অপারেশন সিঁদুর’ চালাচ্ছিল ভারত। ১০ মে যুদ্ধবিরতি ঘোষণা করে নয়াদিল্লি। ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, ১১ মে থেকে মহিলাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
মহিলার ছেলেকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সে জানিয়েছে, কার্গিলে আসার আগে সীমান্ত সংলগ্ন বিভিন্ন এলাকায় ঘুরেছে তারা। পঞ্জাবের কয়েকটি জায়গাতেও গিয়েছিল। ওই মহিলার খোঁজ করছে পুলিশ। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা চলছে। ওই মহিলা চরবৃত্তির সঙ্গে যুক্ত ছিলেন কি না, সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে গিয়েছেন কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা