Advertisement
E-Paper

উৎসব কাটবে নির্বিঘ্নেই, আশায় বিধায়ক

দু্র্গোৎসবে সবাইকে আনন্দে গা ভাসাতে বললেন শিলচরের বিজেপি বিধায়ক দিলীপকুমার পাল। উৎসবের দিনগুলি শান্তিতে কাটবে বলেই তিনি আশাবাদী। গোষ্ঠী সংঘর্ষ, ময়নাগড় কাণ্ড নিয়ে পুজোর মুখে মানুষ উদ্বেগে রয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৫ ০২:৫১

দু্র্গোৎসবে সবাইকে আনন্দে গা ভাসাতে বললেন শিলচরের বিজেপি বিধায়ক দিলীপকুমার পাল। উৎসবের দিনগুলি শান্তিতে কাটবে বলেই তিনি আশাবাদী। গোষ্ঠী সংঘর্ষ, ময়নাগড় কাণ্ড নিয়ে পুজোর মুখে মানুষ উদ্বেগে রয়েছেন। সে দিকে তাকিয়ে আজ কাছাড়ের জেলাশাসক এস বিশ্বনাথনের সঙ্গে কথা বলেন দিলীপবাবু। বিশেষ কিছু জায়গায় নজর রাখার আর্জি জানান জেলাশাসককে। দিলীপবাবু বলেন, ‘‘হিংসায় মদত জোগায় অল্প সংখ্যক লোক। উৎসবের সময় অশান্তি ছড়ালে যে রেহাই মিলবে না, তা তারা ভালই জানে।’’ রাজ্যের মন্ত্রীদের মন্তব্যে লাগাম টানতে অনুরোধ করেন তিনি। তাঁর আশঙ্কা শুধু তাঁদের নিয়ে। বিজেপি বিধায়ক বলেন, ‘‘সিদ্দেক আহমেদ-গৌতম রায়রা মানুষকে তাতিয়ে দেওয়ার চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রী তরুণ গগৈ তাতে মদত দিচ্ছেন।’’ সাম্প্রতিক নানা ঘটনায় মন্ত্রীরা বিজেপিকে দোষারোপ করছেন। এর প্রতিবাদ জানিয়ে দিলীপবাবু বলেন, ‘‘আমরা সবকটি ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছি। দোষী প্রমাণিত হলে শাস্তি মাথা পেতে নিতে রাজি। সরকার মানতে নারাজ। আমরা সিবিআই তদন্তের জন্যও প্রস্তুত।’’ গগৈ তদন্ত ঘোষণায় ভয় পান কেন, জানতে চান দিলীপবাবু।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy