Advertisement
E-Paper

করিমগঞ্জে চুরি

সীমান্তের বসতিগুলিতে পানীয় জল সরবরাহের যন্ত্র চুরি করল বাংলাদেশের দুষ্কৃতীরা। আজ দু’দেশের মধ্যে এ বিষয়ে ‘ফ্ল্যাগ মিটিং’ করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৫ ০৩:০১

সীমান্তের বসতিগুলিতে পানীয় জল সরবরাহের যন্ত্র চুরি করল বাংলাদেশের দুষ্কৃতীরা। আজ দু’দেশের মধ্যে এ বিষয়ে ‘ফ্ল্যাগ মিটিং’ করা হয়েছে।

নদী থেকে বার্জ-এ বসানো পাম্পসেট দিয়ে জল তোলে জনস্বাস্থ্য কারিগরী বিভাগ। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ভিতরগুল এলাকায় কুশিয়ারা নদীতে থাকা ওই বার্জের অধিকাংশ যন্ত্র চুরি করে দুষ্কৃতীরা। এ দিন করিমগঞ্জের জেলাশাসক সঞ্জীব গোঁহাই বরুয়া এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিএসএফ কর্তার সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি, জনস্বাস্থ্য কারিগরী বিভাগের কাছে জবাবদিহিও চান। জেলাশাসক জানতে চেয়েছেন— নিরাপত্তাকর্মীদের নজর এড়িয়ে বার্জের যন্ত্রপাতি কী ভাবে দুষ্কৃতীরা চুরি করল। সংশ্লিষ্ট বিভাগ প্রশাসনকেও এ বিষয়ে অন্ধকারে রেখেছে। তিনি ওই দফতরের ইঞ্জিনিয়ারকে ভিতরগুল এলাকা পরিদর্শন করার নির্দেশ দিয়েছেন।

জেলাশাসক বলেন, ‘‘এ বার বার্জের সামগ্রী চুরি হয়েছে। পরে অন্য কিছু চুরি করতে পারে ও পারের দুষ্কৃতীরা।’’ প্রয়োজনে তিনি ফের ‘ফ্ল্যাগ মিটিং’ করার নির্দেশ দিয়েছেন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy