Advertisement
E-Paper

বিধানসভায় আরজেডির নেতা তেজস্বী

ছোট ছেলে তেজস্বী প্রসাদকে আরজেডির বিধানসভার নেতা নির্বাচিত করলেন লালু প্রসাদ। আজই দলের তরফে এ কথা জানানো হয়। এর আগে দলের বিধায়কদের বৈঠকে লালুর হাতেই বিধানসভার নেতা নির্বাচনের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৫ ০৪:১৮

ছোট ছেলে তেজস্বী প্রসাদকে আরজেডির বিধানসভার নেতা নির্বাচিত করলেন লালু প্রসাদ। আজই দলের তরফে এ কথা জানানো হয়। এর আগে দলের বিধায়কদের বৈঠকে লালুর হাতেই বিধানসভার নেতা নির্বাচনের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। প্রত্যাশা মতোই ছোট ছেলের হাতে ব্যাটন তুলে দিলেন আরজেডি প্রধান। এ দিনই বিধানসভার প্রোটেম স্পিকারের পদে শপথ নেন কহলগাঁওয়ের বিধায়ক সদানন্দ সিংহ। তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল রামনাথ কোভিন্ড। বিহার বিধানসভার স্পিকারের পদটি জেডিইউ নিজের দখলেই রাখতে চাইছে। স্পিকার হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন প্রাক্তন মন্ত্রী বিজয়কুমার চৌধুরি। গত বিধানসভার স্পিকার উদয় চৌধুরি নির্বাচনে জিতনরাম মাঁঝির কাছে পরাজিত হয়েছেন। তবে বিধানসভার বিজেপি নেতার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে নন্দকিশোর যাদবকে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy