Advertisement
E-Paper

সিলিন্ডার ফেটে মৃত্যু মহিলার

রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের তারাপুরে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, তাঁর নাম শীলা সাহা (৩২)। তাঁর স্বামী সুজিত সাহা জানিয়েছেন, আজ সকাল ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। তিনি ও তাঁর ছেলে তখন ঘুমিয়েছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৫ ০৩:৫৭

রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের তারাপুরে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, তাঁর নাম শীলা সাহা (৩২)। তাঁর স্বামী সুজিত সাহা জানিয়েছেন, আজ সকাল ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। তিনি ও তাঁর ছেলে তখন ঘুমিয়েছিলেন। শীলাদেবী অন্য দিনের মতো চা-টিফিন তৈরি করছিলেন। আচমকা বিকট শব্দে সিলিন্ডার ফেটে যায়। ঘটনাস্থলেই মৃত্যু ঘটে শীলাদেবীর। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। দমকল সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ পরে ওই বাড়ির শৌচাগার থেকে শীলাদেবীর দগ্ধ দেহ উদ্ধার করে। তদন্তকারী পুলিশ অফিসার নিরূপম নাথ জানান— প্রাথমিক তদন্তে অনুমান, সম্ভবত শীলাদেবী বিস্ফোরণের সময় রান্নাঘরের পাশে শৌচাগারে জল আনতে গিয়েছিলেন।

কাছাড়ের পুলিশ সুপার রজবীর সিংহ বলেন, আপাতত একে দুর্ঘটনা মেনে নিলেও অন্য সম্ভাবনাগুলিও মাথায় রাখা হচ্ছে। রেলস্টেশনের সামনে ঘুঘনি বিক্রি করেন সুজিতবাবু। তাঁর বাড়ি আগরতলায়। অনেক দিন ধরে তাঁরা শিলচরে রয়েছেন। আগে রেলের জমিতে ঘর বানিয়ে ছিলেন। গত বছর রেল বিভাগ সকলকে উচ্ছেদ করে। তখন থেকে কালীমোহন রোডে ভাড়াবাড়িতে থাকেন সাহা পরিবার।

Advertisement

রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে ভস্মীভূত হল তিনটি বাড়ি। করিমগঞ্জ শহরের নীলমণি রোডে আজ সন্ধ্যায় ঘটনাটি ঘটে। দমকল সময়ে ঘটনাস্থলে পৌঁছলেও কিছুই বাঁচানো যায়নি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy