Advertisement
E-Paper

Mandira Bedi: ফুকেতে বন্ধুর সঙ্গে ফুরফুরে মেজাজে মন্দিরা! ছবি দেখলে বেড়াতে যেতে ইচ্ছা করবে আপনারও

বয়েসের তোয়াক্কা না করেই বিকিনি হোক কিংবা শাড়ি, সব পোশাকেই মন্দিরার সাজ নজর কাড়ে ভক্তদের। আবারও মন্দিরার সাজ দেখে মুগ্ধ ভক্তরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০২২ ১২:১৯
মন্দিরা বেদী়।

মন্দিরা বেদী়। ছবি: ইনস্টাগ্রাম

বয়স ৫০। তবে ছবি থেকে তা বোঝার উপায় নেই। ফিটনেস নিয়ে সচেতনতার বিষয়ে প্রায়শই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসেন মডেল-অভিনেত্রী মন্দিরা বেদী়। সম্প্রতি তাইল্যান্ডের ফুকেতে ছুটি কাটাতে গিয়েছিলেন মন্দিরা। আর সেখানকার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করতেই, নেটমাধ্যমে ঝড় উঠেছে।

লাল বিকিনি আর চোখে রোদ চশমায় নিজস্বী তুলতে ব্যস্ত মন্দিরা। বয়েসের তোয়াক্কা না করেই বিকিনি হোক কিংবা শাড়ি সব পোশাকেই মন্দিরার সাজ নজর কাড়ে ভক্তদের। নিজস্বীর তলায় মন্দিরা লিখেছেন,‘সূর্যরশ্মি, বালি আর সমুদ্রের মাঝে চার দিনের অসাধারণ ছুটি কাটালাম। মন, প্রাণ ভরে গেল’।

গত বছর জুন মাসে স্বামীকে হারিয়েছেন মন্দিরা বেদী। তবে এখন সেই শোকের ছায়া থেকে বেরিয়ে এসে মন্দিরা তাঁর সন্তানদের জন্য আনন্দে থাকার চেষ্টা করে চলেছেন। তাঁর ইনস্টাগ্রামে বিভিন্ন ইতিবাচক পোস্ট থেকে সেই ইঙ্গিত স্পষ্ট।

ছোটবেলার বন্ধুর জন্মদিন পালন করতেই তাইল্যান্ডে গিয়েছিলেন মন্দিরা। সেই পুরুষ বন্ধুর সঙ্গে জলকেলির ছবি দিয়ে নিজের ইনস্টাগ্রামেই সেই বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। সেই ছবি ঘিরেই নেটমাধ্যমে ব্যাপক চর্চা শুরু হয়। স্নান-পোশাক পরে পুরুষ বন্ধুর সঙ্গে এতটা ঘনিষ্ঠ ছবি না শেয়ার করলেও পারতেন— এমন মন্তব্য করেন অনেকেই। স্বামীর মৃত্যুর পর এক বছর না পেরোতেই পুরুষ বন্ধুর সঙ্গে জলকেলির ছবি ভাল চোখে দেখেননি অনেকেই। তা ছাড়া অভিনেত্রীর পোশাক এবং শরীরের আকার নিয়েও নানা কুমন্তব্য করেন নেটাগরিকদের একাংশ।

Mandira Bedi Tailand
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy