পোশাক তো বেছে নিয়েছেন। কিন্তু মেক আপ কেমন ভাবে করবেন। বড়দিনে চারপাশে আলোর মেলা। উজ্জ্বল রঙের ছড়াছড়ি। তার মধ্যে নিজেকে আলাদা করতে হলে মেক আপেও দরকার বাড়তি কিছু। বড়দিনের মেক আপ কেমন হলে দেখতে ভাল লাগবে? কী ভাবেই বা আলাদা হবেন ভিড়ের মধ্যে? জেনে নিন।
১. মেটালিক বা গ্লিটার আই মেকআপ
ক্রিসমাসের ঝলমলে আলোর পরিবেশে চোখে পড়তে হলে চোখে থাকুক মেটালিক শেড। পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে গোল্ডেন, রোজ গোল্ড বা সিলভার শিমার ব্যবহার করুন। অথবা সবুজ এবং নীল রঙের গ্লিটারি আইলাইনারও ব্যবহার করতে পারেন। চোখের পাতায় লিকুইড গ্লিটার বা শিমার আইশ্যাডো লাগান। চোখের কোণে সামান্য হাইলাইটার দিন যাতে চোখ বড় দেখায়। সাথে উইংড আইলাইনার এবং ঘন মাশকারা আপনার লুকে আভিজাত্য আনবে।
২. বোল্ড লিপস ও গ্লোয়ি স্কিন
যদি চোখের মেকআপ নিয়ে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা কর রাখতে চান, তবে ঠোঁটে গাঢ় রঙ লাগান। শীতে ম্যাট লিপস্টিকের বদলে স্যাটিন বা গ্লসি ফিনিশ বেশি ভালো লাগে। বারগান্ডি, প্লাম বা কফি রঙের বোল্ড লিপস্টিক পরুন। এর সাথে ত্বকে ‘ডিউই’ বা গ্লোয়ি ভাব রাখতে ইলুমিনেটর ব্যবহার করুন। গালে হালকা ব্লাশঅন এবং গালে ও নাকের ডগায় হাইলাইটার ব্যবহার করলে ভিড়ের মাঝেও উজ্জ্বল দেখাবে।
৩. স্মোকি আইজ ও নিউড লিপস
যারা একটু বোল্ড এবং গর্জাস লুক পছন্দ করেন, তাদের জন্য স্মোকি আইজ চিরকালই সেরা। বিশেষ করে ডিনার পার্টি বা রাতের অনুষ্ঠানের জন্য উপযুক্ত। এর জন্য কালো বা গাঢ় বাদামী আইশ্যাডো ব্যবহার করুন। তবে স্মোকি আই করলে খেয়াল রাখবেন, ঠোঁটে মেক আপ যেন হালকা হয়। 'নিউড' শেডের লিপস্টিক ব্যবহার করুন। এতে আপনার মেকআপের ভারসাম্য বজায় থাকবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- বড়দিনের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন? এ বারের পরবে অতিথিদের জন্য মজাদার খাবার বানিয়ে নিন। মেনুতে থাক আস্ত ক্রিসমাস ট্রি। কী ভাবে বানাবেন শিখে নিন।
- বড়দিনের সান্ধ্য পার্টিতে বানাতে পারেন সুস্বাদু কিছু স্ন্যাক্স। কম তেলে বানানো যায় এমন কিছু স্ন্যাক্সের রেসিপি জেনে নিন।
- বড়দিনের পার্টির মূল আকর্ষণ হবে খাওয়ার টেবিলের সাজ, ও বাড়িতে আলোর সাজসজ্জা। কী ভাবে সাজালে অতিথিরা মুগ্ধ হবেন?
-
পরিবারের সঙ্গে আলিয়া, একাকী তমন্না, সান্টা হলেন জ্যাকলিন! বলি-তারকারা কী ভাবে উদ্যাপন করলেন বড়দিন?
-
বড়দিনের সন্ধ্যা থেকেই শুরু হবে খানাপিনা, পেট ‘যুদ্ধ’ ঘোষণা করার আগেই সন্ধির উপায় জেনে নিন
-
সুদূর আটলান্টায় সংসার তনুশ্রীর, স্বামী সুজিতের সঙ্গে প্রথম বড়দিনের পরিকল্পনা কী?
-
কারও কাছে দেবই সান্টাক্লজ়, কেউ চান অতীতে ডুব দিতে! টলিপাড়ার জেন-জ়ি তারকাদের বড়দিন কেমন?
-
বড়দিনে বাড়িতে পার্টির আয়োজন? ১০ মিনিটেই বানানো যায়, রইল এমন ৫ স্ন্যাক্স রেসিপির সন্ধান