Advertisement
E-Paper

চুলের স্বাস্থ্যরক্ষায় প্রাচীন কাল থেকেই ব্যবহৃত ৫ ভেষজ, চাইলে ফিরে যেতে পারেন সেই সময়ে

প্রাচীনকাল থেকেই বিভিন্ন গাছপালার পাতা বা বীজ দিয়ে ঘরোয়া উপায়ে চুলকে মজবুত, ঘন ও উজ্জ্বল রাখা হত। এই ভেষজ উপাদানগুলি ভিটামিন, অ্যান্টি-অক্সিড্যান্ট এবং নানা পুষ্টিগুণে ভরপুর। রইল ৫টি ভেষজের সন্ধান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ২১:০০
চুলের জন্য উপকারী ৫ ভেষজের সন্ধান।

চুলের জন্য উপকারী ৫ ভেষজের সন্ধান। ছবি: এআই সহায়তায় প্রণীত।

চুলের যত্নে ভেষজ উপাদানের ব্যবহার নতুন নয়। প্রাচীনকাল থেকেই বিভিন্ন গাছপালার পাতা বা বীজ দিয়ে ঘরোয়া উপায়ে চুলকে মজবুত, ঘন ও উজ্জ্বল রাখা হত। এই ভেষজ উপাদানগুলি ভিটামিন, অ্যান্টি-অক্সিড্যান্ট এবং নানা পুষ্টিগুণে ভরপুর, যা মাথার ত্বকে পুষ্টির জোগান দেয় ও চুলের গোড়া মজবুত করে।

চুলের যত্নে ভেষজের উপকারিতা।

চুলের যত্নে ভেষজের উপকারিতা। ছবি: সংগৃহীত

রইল চুলের জন্য উপকারী ৫ ভেষজের সন্ধান

আমলকি

বহু দিন ধরেই চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসা জনপ্রিয় ভেষজ এটি। প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে এতে। চুলের গোড়া মজবুত করা থেকে চুল পড়া কমানোর জন্য কার্যকরী আমলকি। নিয়মিত ব্যবহার করলে চুলের ঔজ্জ্বল্যও বাড়ে।

অ্যালোভেরা

অ্যালোভেরা মাথার ত্বককে ঠান্ডা রাখে এবং শুষ্কতা বা খুশকি কমাতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন ও এনজ়াইম মাথার ত্বকের স্বাস্থ্যের উন্নতি করে। চুল গজানোর গতি বৃদ্ধি করতেও সাহায্য করে।

মেথি

মেথি বীজে প্রচুর পরিমাণে প্রাকৃতিক প্রোটিন থাকে। তাতে চুলের গোড়া মজবুত হয়। পাশাপাশি চুলকে নরম ও কোমল করার ক্ষমতা রয়েছে বলে অনেক সময়ে এই মশলা ভিজিয়ে বেটে নিয়ে মাথায় মাস্ক হিসেবে ব্যবহার করা হয়।

জবা ফুল

জবা ফুলে ভিটামিন সি ও অ্যামাইনো অ্যাসিড থাকে, যা চুলের গোড়ায় পুষ্টি দেয় এবং চুলকে ঘন ও মসৃণ করতে সাহায্য করে। অনেকেই জবা ফুল বেটে হেয়ার প্যাক হিসেবে ব্যবহার করেন। এর ফলে শুষ্কতা কমে গিয়ে চুলে জট পড়ার সমস্যা কমে।

নিম

এই ভেষজকে মাথার ত্বকের ‘ক্লিনজ়ার’ বললে অত্যুক্তি করা হয় না। চুলের সামগ্রিক স্বাস্থ্যরক্ষার পাশাপাশি মাথার ত্বক পরিষ্কার করার কাজে খুবই কার্যকরী এই গাছের পাতা। ভিটামিন, অ্যান্টি-অক্সিড্যান্ট এবং ফ্যাটি অ্যাসিডে ভরপুর নিম বেটে চুলে মাখার প্রচলন রয়েছে বহু কাল ধরে।

Hair care Herbs
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy