Advertisement
E-Paper

Makeup Tips: ৩ টোটকা: রূপটানের পর ফুটে উঠবে না ফাউন্ডেশন

সুন্দর দেখাতে বাজারচলতি বিভিন্ন প্রসাধন সামগ্রী ব্যবহার করার পাশাপাশি সেগুলি সঠিক ভাবে ব্যবহার করাও জরুরি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০২২ ২১:০৪
তিন টোটকা মেনে চললে ফাউন্ডেশন ফুটে উঠবে না।

তিন টোটকা মেনে চললে ফাউন্ডেশন ফুটে উঠবে না। ছবি: সংগৃহীত

নিঁখুত সৌন্দর্য ফুটিয়ে তুলতে এবং ত্বকের বিভিন্ন দাগছোপ ঢাকতে প্রাথমিক রূপটান অত্যন্ত জরুরি। সুন্দর দেখাতে বাজারচলতি বিভিন্ন প্রসাধন সামগ্রী ব্যবহার করার পাশাপাশি সেগুলি সঠিক ভাবে ব্যবহার করাটাও জানতে হবে। নয়ত সৌন্দর্যে ব্যাঘাত ঘটবে। রূপটানের পরেও অনেক সময় ত্বকে ফাউন্ডেশন ফুটে ওঠে। রূপটান করার সময় এই তিন টোটকা মেনে চললে ফাউন্ডেশন ফুটে উঠবে না।

 রূপটান করার আগে রোমকূপে জমে থাকে ময়লা ভাল করে পরিষ্কার না করলে এই সমস্যা হবে।

রূপটান করার আগে রোমকূপে জমে থাকে ময়লা ভাল করে পরিষ্কার না করলে এই সমস্যা হবে। ছবি: সংগৃহীত

১) প্রথমে ত্বক পরিষ্কার করে নিন। রূপটান করার আগে রোমকূপে জমে থাকে ময়লা ভাল করে পরিষ্কার না করলে এই সমস্যা হবে। তাই স্ক্রাবিং করে নিন। তারপর হালকা ময়েশ্চারাইজার লাগান। তারপর রূপটান করুন।

২) প্রাথমিক রূপটান করতে অনেকেই শুধু ফাউন্ডেশন লাগিয়ে থাকেন। এমন ভুল আর করবেন না। ত্বকের দাগছোপ ঢাকতে সবার প্রথমে প্রাইমার লাগান। ত্বকের ধরন অনুযায়ী প্রাইমার কিনুন।

৩) ফাউন্ডেশন ব্যবহারের পর অবশ্যই অবশ্যই হালকা পাউডার লাগিয়ে নিন। এতে ফাউন্ডেশন ফুটে ওঠার আশঙ্কা কমে যাবে।

আরও পড়ুন:

Makeup Skin
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy