বসন্ত উৎসবের দিনে বাঙালির চিরপরিচিত সাজ হল শাড়ি, পলাশফুল আর আবিরে রাঙানো মুখ। সামনেই দোল উৎসব, রঙিন হওয়ার দিন। দোল হোক বা দুর্গাপুজো, যে কোনও উৎসবেরই অনুষঙ্গ সাজগোজ। উৎসব বিশেষে সেই সাজের ধরনও বদলে যেতে থাকে। তবে এখন ছবিটা অনেকটাই বদলেছে। নতুন প্রজন্ম অবশ্য শাড়ির তুলনায় সাদা চুড়িদার বা ছিমছাম কোনও পোশাকেই দোল উদ্যাপন করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাঁদের দোলের সাজেও থাকে বলিউডের ছোঁয়া। দোল উৎসবে অন্য রকম সাজতে চাইলে ভরসা রাখতে পারেন বলি অভিনেত্রীদের উপর। ‘রাঞ্ঝণা’ ছবির সোনম কপূর হোন বা ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির দীপিকা পাড়ুকোন— হোলির দৃশ্যে নায়িকাদের সাজ ছিল ছিমছাম অথচ নজরকাড়া। দোলে কী ভাবে সাজবেন বলিউডের কায়দায়, রইল হদিস।
১) দোল মানেই এখন সাদা পোশাক পরার চল। সাদা পোশাকেও বৈচিত্র রয়েছে। দোলের দিন আপনি পুরনো কোনও জিন্সের সঙ্গে একটা সাদা কুর্তি পরে ফেলতে পারেন। এ ছাড়া সাদা ড্রেস কিংবা আনারকলিও রাখতে পারেন পছন্দের তালিকায়। রং খেলতে যাওয়ার আগে সানস্ক্রিন মাখা কিন্তু জরুরি। সঙ্গে হালকা মেকআপ, ঠোঁটে লিপবাম আর উঁচু করে পনিটেল।
সাবেকি সাজেও নজর কাড়া যায়। ছবি: সংগৃহীত।
২) হোলির সাজে খুব বেশি খরচ করতে না চাইলে ছিমছাম পোশাকের সঙ্গে একটি রঙিন ওড়না নিয়ে নিলেই কিন্তু নজর কাড়তে পারবেন আপনি। হাতিবাগান, নিউ মার্কেট, গড়িয়াহাট কিংবা দক্ষিণাপণ থেকে বাঁধনি কিংবা চান্দেরির রঙিন ওড়না কিনে নিতে পারেন। সাদা পোশাকের সঙ্গে রঙিন ওড়না কিন্তু আপনার সাজে আলাদা মাত্রা যোগ করবে। ভিড়ের মাঝেও নজর কাড়বে আপনার সাজ।
৩) দোলের পার্টিতে বেছে নিতে পারেন ফুলেল নকশা করা সুতির বড় ঘেরওয়ালা জামা। ফুলহাতা হলে মন্দ হয় না। হাতে রং লাগার আশঙ্কা থাকে না। সঙ্গে মানাসই বড় দুল। হাতে চুড়ি। যথাযথ রূপটান। বড় চুল হলে খোঁপা করে ফুল লাগাতে পারেন। আপনার দোলের সাজ তৈরি।
দোলে আরামের সঙ্গেও আপস নয়। ছবি: সংগৃহীত।
৪) জাঁকিয়ে গরম না পড়লেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হচ্ছে। পোশাক নির্বাচন করার আগে সে বিষয়েও খেয়াল রাখা প্রয়োজন। হোলির সময় বাজারে গ্রাফিক টিশার্টের ছড়াছড়ি। জিন্সের সঙ্গে সে রকম একটি টিশার্টও পরে ফেলতে পারেন। নিজের ব্যক্তিত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে বেছে নিন দোল উদ্যাপনের পোশাক। অন্যকে অনুকরণ নয়, আপনি যে সাজে স্বচ্ছন্দ, সেই পোশাকই বাছাই করুন।
৫) দোলের সাজে একটা রঙিন চশমা রাখতে পারেন। চোখও বাঁচবে, আবার কায়দাও করা হবে। রাসায়নিক রঙের হাত থেকে চুল বাঁচাতে মাথায় ওড়না, ব্যান্ডানা কিংবা স্কার্ফ বেঁধে নিতে পারেন। এ ছাড়াও ফ্যাশনিস্তাদের জন্য বাজারে বিভিন্ন ধরনের টুপি পাওয়া যাচ্ছে, পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন সেগুলিও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- বসন্ত প্রকৃতিতে রং ধরেছে। লাল, হলুদ, কমলা ফুলে উজ্জ্বল হয়ে উঠেছে পলাশ গাছগুলি। সেজেছে কৃষ্ণচূড়া, রাধাচূড়া। ফুটেছে শিমুলও। তবে এই রং যেন পূর্ণতা পায় দোলোৎসবে। আবিরে, রঙে, হাসিতে, গানে, আড্ডায় ছড়িয়ে পড়ে খুশির আবহ।
- দোলোৎসবের আগে সেজে উঠুক অন্দরমহল। টাটকা ফুল, আবির, প্রদীপে কী ভাবে ঘরের ভোল পাল্টাতে পারেন?
- ‘খেলব হোলি রং দে না, তাই কখনও হয়!’ বরং রং তোলার সহজ কিছু উপায় জানা থাকলেই হতে পারে মুশকিল আসান। তবে দোল খেলার আগেই জেনে নিন কী ভাবে সহজেই তুলে ফেলতে পারেন রং।
-
রঙের ছুতোয় শরীর ছোঁয়ার ছাড়পত্র! বলিউডের এই সব গানে শুধুই কি নারী শরীরের উদ্যাপন?
-
প্রথম বার ভাঙের নেশা করেছেন? শারীরিক অস্বস্তি দূর করবেন কী ভাবে, কী ভুলেও করবেন না?
-
দোলের দুপুরে পাঁঠার মাংস দিয়ে ভূরিভোজ করে পেট আইঢাই! বিকেলে খান ‘হজমি-চা’
-
দোলের সন্ধ্যায় আড্ডা বসবে, বাদাম দিয়েই বানিয়ে ফেলুন মুখরোচক খাবার
-
দোলের রং কখনও প্রেমের, কখনও ধ্বংসের! উৎসবে কোন কোন ছবি দেখে রঙিন করবেন দিন?