Advertisement
E-Paper

Skin Care Routine: ৩ উপাদান: বেশি ব্যবহারে ত্বকের ক্ষতি হতে পারে

ত্বক অত্যন্ত স্পর্শকাতর অংশ। ফলে ত্বকে কোনও প্রসাধনী বা ঘরোয়া উপাদান ব্যবহার করার আগে অন্তত কয়েক বার ভাবা উচিত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০২২ ২০:১৩
বাজারচলতি কোনও প্রসাধনীর অতিরিক্ত ব্যবহার ত্বকের ক্ষতি করতে পারে।

বাজারচলতি কোনও প্রসাধনীর অতিরিক্ত ব্যবহার ত্বকের ক্ষতি করতে পারে। ছবি: সংগৃহীত

এই গরমে শরীরের যত্ন নেওয়ায় পাশাপাশি ত্বকের যত্ন নেওয়াটাও সমান ভাবে জরুরি। আর কিছু না হোক অন্তত ত্বকের যত্ন নিতে প্রতি দিন ‘সিটিএম’ করাটা জরুরি। ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং— ত্বকের জৌলুস ধরে রাখতে এই তিনটি একান্তই প্রয়োজনীয়। এবং সেই সঙ্গে এই গরমে সানস্ক্রিন তো আছেই। এগুলি ছাড়াও ঘরোয়া উপায়ে অনেকেই ত্বকের যত্ন নেন। কিন্তু রূপবিশেষজ্ঞদের মতে, ত্বক অত্যন্ত স্পর্শকাতর অংশ। ফলে ত্বকে কোনও প্রসাধনী বা ঘরোয়া কিছু ব্যবহার করার আগে অন্তত কয়েক বার ভাবা উচিত। বিশেষ করে বাজারচলতি কোনও প্রসাধনীর অতিরিক্ত ব্যবহার ত্বকের ক্ষতি করতে পারে।

কোন উপাদানগুলি আপনার ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে?

১) সোডিয়াম লরিল সালফেট: শ্যাম্পু, ক্লিনজার, বডি ওয়াশের মতো কয়েকটি প্রসাধনীর অন্যতম উপাদান হল সোডিয়াম লরিল সালফেট। এই উপাদানটি ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে, তবে ত্বকে বেশি ক্ষণ রাখলে ত্বকের জলশূণ্যতা তৈরি হয়।

২) সিলিকন: ময়শ্চারাইজার এবং সিরামে মূলত সিলিকন পাওয়া যায়। ত্বকে সাময়িক ভাবে জেল্লা ফিরিয়ে আনলেও সিলিকনের প্রতিনিয়ত ব্যবহার ত্বকের জন্য একেবারেই ভাল নয়।

৩) নারকেল তেল: ত্বকের যত্নে বহু কাল আগে থেকেই নারকেল তেল ব্যবহৃত হয়ে আসছে। অনেকের কাছেই ঘরোয়া রূপচর্চার অন্যতম উপাদান নারকেল তেল। নারকেল তেল খাঁটি হলে ত্বকের জন্য তা উপকারী। কিন্তু নারকেল তেলে যদি রাসায়নিক কোনও উপাদান মেশানো থাকে তা হলে তা ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। ত্বকে র‍্যাশ, লাল হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা যায়।

Skin
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy