দোলে রং খেলতে যত ভাল লাগে, ততটাই বিরক্ত লাগে সেই রং তুলতে। এক থেকে দু’বার ফেসওয়াশ ব্যবহার করলেই কিন্তু রং ওঠে না। অথচ চর্মরোগ চিকিৎসকেরা বার বার বলেন, রং তুলতে মুখে বার বার ঘষাঘষি ঠিক নয়।ঝক্কি ছাড়া রং তুলতে হলে ব্যবহার করুন এমন ফেসপ্যাক, যা ত্বকের ক্ষতি না করেই রং তুলে দেবে।
মুখের প্যাক: ২ টেবিল চামচ বেসন, ২ টেবিল চামচ টক দই, ১ টেবিল চামচ চালের গুঁড়ো মিশিয়ে নিন।ফেসওয়াশ দিয়ে প্রাথমিক ভাবে রং ধুয়ে নেওয়ার পরে হালকা মাসাজ করে মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন অন্তত ১০-১৫ মিনিট। তার পরে মুখে জলের ঝাপটা দিয়ে, হালকা হাতে আবার সেটি মাসাজ করে ধুয়ে ফেলুন। একবার ব্যবহারেই রং অনেকটাই হালকা হয়ে যাবে।
চুলের প্যাক: ২ টেবিল চামচ টক দই, ১ টেবিল চামচ নারকেল তেল, আধ চা-চামচ পাতিলেবুর রস মিশিয়ে প্যাক বানান। রং খেলার পরে প্রথমে গুঁড়ো রং ঝেরে ফেলুন। তার পরে শ্যাম্পু করে নিন। তার পরে মাখতে হবে প্যাকটি। শ্যাম্পু করার পরেও চুলে, মাথার ত্বকে রং রয়ে যায়। প্যাকটি মেখে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। তার পরে খুব ভাল করে চুল ধুয়ে নিন। বাড়তি রং উঠে যাবে। চুল নরমও হবে।
নখের প্যাক: নখ থেকে রং তোলার জন্য ব্যবহার করুন বেকিং সোডা এবং পাতিবেলুর রসের প্যাক। নখে লাগিয়ে রাখুন ৫ মিনিট। তার পর রগড়ে তুলে দিন। নখ থেকে রং পুরোপুরি না উঠলেও, রঙের ক্ষতিকর রায়াসনিক এতে পরিষ্কার হয়ে যাবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- বসন্ত প্রকৃতিতে রং ধরেছে। লাল, হলুদ, কমলা ফুলে উজ্জ্বল হয়ে উঠেছে পলাশ গাছগুলি। সেজেছে কৃষ্ণচূড়া, রাধাচূড়া। ফুটেছে শিমুলও। তবে এই রং যেন পূর্ণতা পায় দোলোৎসবে। আবিরে, রঙে, হাসিতে, গানে, আড্ডায় ছড়িয়ে পড়ে খুশির আবহ।
- দোলোৎসবের আগে সেজে উঠুক অন্দরমহল। টাটকা ফুল, আবির, প্রদীপে কী ভাবে ঘরের ভোল পাল্টাতে পারেন?
- ‘খেলব হোলি রং দে না, তাই কখনও হয়!’ বরং রং তোলার সহজ কিছু উপায় জানা থাকলেই হতে পারে মুশকিল আসান। তবে দোল খেলার আগেই জেনে নিন কী ভাবে সহজেই তুলে ফেলতে পারেন রং।
-
রঙের ছুতোয় শরীর ছোঁয়ার ছাড়পত্র! বলিউডের এই সব গানে শুধুই কি নারী শরীরের উদ্যাপন?
-
প্রথম বার ভাঙের নেশা করেছেন? শারীরিক অস্বস্তি দূর করবেন কী ভাবে, কী ভুলেও করবেন না?
-
দোলের দুপুরে পাঁঠার মাংস দিয়ে ভূরিভোজ করে পেট আইঢাই! বিকেলে খান ‘হজমি-চা’
-
দোলের সন্ধ্যায় আড্ডা বসবে, বাদাম দিয়েই বানিয়ে ফেলুন মুখরোচক খাবার
-
দোলের রং কখনও প্রেমের, কখনও ধ্বংসের! উৎসবে কোন কোন ছবি দেখে রঙিন করবেন দিন?