Advertisement
E-Paper

Sunscreen: সানস্ক্রিন লোশন না কি স্প্রে, ত্বকের জন্য কোনটি বেশি উপকারী

নারী-পুরুষ নির্বিশেষে ত্বক ভাল রাখতেসানস্ক্রিন লোশন অপরিহার্য। বাইরে বেরনোর আগে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করতে ত্বকে সানস্ক্রিন ব্যবহার করতেই হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২২ ১৮:৫৯
সানস্ক্রিন বাছাইয়েরও সময়ও সতর্ক থাকা উচিত।

সানস্ক্রিন বাছাইয়েরও সময়ও সতর্ক থাকা উচিত। ছবি: সংগৃহীত

শীত হোক বা গ্রীষ্ম— চর্মরোগ বিশেষজ্ঞরা বলেন যে, সানস্ক্রিনের প্রয়োজন সব ঋতুতেই। নারী-পুরুষ নির্বিশেষে ত্বক ভাল রাখতেসানস্ক্রিন লোশন অপরিহার্য। বাইরে বেরনোর আগে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করতে ত্বকে সানস্ক্রিন ব্যবহার করতেই হবে।

সানস্ক্রিন মাখার যেমন কিছু নিয়ম আছে তেমনই সানস্ক্রিন বাছাইয়েরও সময়ও সতর্ক থাকা উচিত। পাউডার, স্প্রে, লোশন— বিভিন্ন ভাবে এখন সানস্ক্রিন পাওয়া যায়।

তবে স্প্রে সানস্ক্রিন সাধারণের মধ্যে বেশ জনপ্রিয়। কারণ স্প্রে সানস্ক্রিনের ব্যবহার অনেক বেশি সুবিধাজনক। রাস্তায় যেতে যেতে বা কাজের ফাঁকেও সানস্ক্রিন স্প্রে করে নেওয়া যায়। তবে স্প্রে ব্যবহার করার অভ্যাস কিন্তু মোটেই স্বাস্থ্যসম্মত নয়। বিশেষ করে যাঁদের হাঁপানির সমস্যা রয়েছে, তাঁদের জন্য স্প্রে সানস্ক্রিন মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে।

সানস্ক্রিন পাউডারও স্পর্শকাতর ত্বকের জন্য একেবারেই উপকারী নয়।

সানস্ক্রিন পাউডারও স্পর্শকাতর ত্বকের জন্য একেবারেই উপকারী নয়। ছবি: সংগৃহীত

সানস্ক্রিন পাউডারও স্পর্শকাতর ত্বকের জন্য একেবারেই উপকারী নয়। পাউডার বা স্প্রের চেয়ে সানস্ক্রিন লোশন বা ক্রিম ব্যবহার করাই ভাল। সানস্ক্রিন লোশন বা ক্রিম ত্বকে প্রয়োগ করার ফলে ত্বকের প্রতিটি কোষে এটি প্রবেশ করে। স্প্রে সানস্ক্রিন ব্যবহার করলে সেই সুযোগ কম। এ ছাড়া স্প্রে ব্যবহার করার ফলে অনেক সময় প্রয়োজনের তুলনায় বেশি পড়ে যেতে পারে। ক্রিম মেখে নিলে সে ভয় থাকে না। নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করা যায়। বাড়তি খরচও হয় না।

Sunscreen Skin
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy