Advertisement
E-Paper

কাজে ফাঁকি দেওয়া না-পসন্দ, কঠোর পরিশ্রমে সফলতা প্রাপ্তিতে আস্থা! পাঁচ রাশির ব্যক্তিরা ফলে নয়, কর্মেই বিশ্বাসী

বেশির ভাগ মানুষই কম খাটনিতে সফল কী ভাবে হওয়া যায় সেই পথ খোঁজেন। কিন্তু রাশিচক্রের পাঁচ রাশির ব্যক্তিরা এই তালিকায় পড়েন না। এঁরা কঠোর পরিশ্রমী হন।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪২
working

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

কথায় যতই ফলের আশা না রেখে কর্ম করে যাওয়ার কথা বলা হোক, বাস্তবে তা মানা কঠিন। বেশির ভাগ মানুষই ভাল ফলপ্রাপ্তির আশা মনে নিয়েই কাজ করেন। এ ক্ষেত্রে অনেকে আবার আশামাফিক ফল লাভের জন্য যতটা পরিশ্রমের প্রয়োজন হয়, ততটা করে উঠতে পারেন না। বাদ সাধে কুড়েমি বা কাজের প্রতি অনীহা। বেশির ভাগ মানুষই কম খাটনিতে সফল কী ভাবে হওয়া যায় সেই পথ খোঁজেন। কিন্তু রাশিচক্রের পাঁচ রাশির ব্যক্তিরা এই তালিকায় পড়েন না। এঁরা কঠোর পরিশ্রমী হন। দিন-রাত এক করে কাজ করায় বিশ্বাসী এঁরা। যদিও এই পাঁচ রাশির সকলেই যে এমন তা নয়। বিকল্প অবশ্যই রয়েছে। তবে পরিসংখ্যান বলছে কর্মঠ জাতক-জাতিকাদের মধ্যে বেশির ভাগই এই পাঁচ রাশির অধীন হয়।

কোন পাঁচ রাশির জাতক-জাতিকারা কর্মঠ হন?

বৃষ: বৃষ জাতক-জাতিকারা যেমন কর্মঠ হন, তেমনই এঁদের শক্তিও হয় প্রচুর। এঁরা অতিরিক্ত পরিশ্রম করতে কখনও কুণ্ঠাবোধ করেন না। কাজে ফাঁকি দেওয়া এঁদের দ্বারা ঘটে না। যে কাজের দায়িত্ব নেন, সেটা সুষ্ঠু ভাবে সম্পন্ন করে ক্ষান্ত হন। বৃষ জাতক-জাতিকারা নিষ্ঠাভরে কাজ করেন। এঁদের কর্মদক্ষতা সকলের প্রশংসা কুড়োয়।

সিংহ: সূর্যের রাশি সিংহ জাতক-জাতিকারা অহঙ্কারী হিসাবে পরিচিত। কিন্তু এঁদের কর্মদক্ষতা সেই অহঙ্কারকে সাধুবাদ দেয়। দিনের যে কোনও সময় এঁরা কাজ করার জন্য প্রস্তুত থাকেন। কায়িক শ্রমে এঁদের হারানো যায় না। সেই কারণে কর্মক্ষেত্রে সকলে এঁদের জয়গান করেন। আশপাশের মানুষদের করা প্রশংসা এঁদের আরও বেশি করে কাজ করার ব্যাপারে অনুপ্রেরণা জোগায়।

কন্যা: কন্যা রাশির জাতক-জাতিকারা কেবল কাজ করেন না, সেটি নিখুঁত ও ভুলভ্রান্তিহীন হচ্ছে কি না সে বিষয়েও নজর রাখেন। কন্যা জাতক-জাতিকাদের কাছে কাজের গুরুত্ব সবচেয়ে বেশি। কোনও কিছুই এঁদের কাছে কাজের থেকে বেশি গুরুত্বপূর্ণ হয় না। প্রবল কাজের চাপ কাঁধে নিয়েও কন্যা রাশির ব্যক্তিরা হাসিমুখে কঠোর পরিশ্রম করে যেতে পারেন।

বৃশ্চিক: বৃশ্চিক জাতক-জাতিকারা পরিকল্পনামাফিক কাজ করতে ভালবাসেন। এঁদের বিচারবুদ্ধি হয় তুখোড়। কর্মক্ষেত্রে আসা কোনও জটিল মুহূর্তে এঁদের কুশলী মনোভাব কঠিন সময় কাটিয়ে উঠতে সাহায্য করে। কাজের ব্যাপারে যে কোনও সমস্যাসঙ্কুল বিষয়ের সরল সমাধান এঁদের কাছে সদা প্রস্তুত থাকে। প্রয়োজনে কঠোর পরিশ্রম করতেও এঁরা পিছপা হন না।

মকর: শনির রাশি মকরের জাতক-জাতিকারা কম বয়স থেকেই কঠোর পরিশ্রমী হন। এঁরা নিয়মের বেড়াজালে থেকে কাজ করতে পছন্দ করেন। নিয়মের বাইরে, ফাঁকি দিয়ে কাজ করার কথা এঁরা ভাবতেও পারেন না। যাঁরা এমনটা করেন, তাঁদের সঙ্গে মকর জাতক-জাতিকারা দূরত্ব রেখে চলেন। এঁরা সর্বদা সময়ের কাজ সময়ে করতে ভালবাসেন। কাজ না করে আলসেমির উপর ভর করে সময় কাটান না এঁরা।

Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy